১৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর যুক্তরাজ্য, আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের ৫৮০টি বাড়ি ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

অনলাইন ডেস্ক : সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর তিন দেশের ৫৮০টি বাড়ি ও সে দেশের ব্যাংকে থাকা হাজার হাজার কোটি টাকা ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের আদেশ থেকে দেখা যায়, তিন দেশে সাইফুজ্জামান ও তাঁর স্ত্রী রুকমিলা জামানের নামে থাকা বাড়িগুলো ক্রোকের নির্দেশ দিয়েছেন। এইচএম ল্যান্ড রেজিস্ট্রি ইংল্যান্ড ও ওয়েলস, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই ল্যান্ড ডিপার্টমেন্ট ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ফ্লোরিডার এস্টেট রেজিস্ট্রারকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, ফার্স্ট আবুধাবি ব্যাংকের চেয়ারম্যান/প্রধান নির্বাহী এবং যুক্তরাষ্ট্রের টিডি ব্যাংকের চেয়ারম্যান/প্রধান নির্বাহীকে।

তবে এই আদেশ কার্যকর করতে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট তিন দেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ পাঠাতে হবে।

পারস্পরিক সহায়তা আইন অনুযায়ী এই অনুরোধ পাঠাতে হবে। বিভিন্ন দেশের সঙ্গে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) চুক্তি অনুযায়ী অবৈধ উপায়ে অর্জিত সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে আদেশে বলা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ অপরাধ সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহায়তা আইন, ২০১২ বলবৎ রয়েছে। বিদেশের কোনো আদালতের নির্দেশে বাংলাদেশেও অন্য দেশের অপরাধ সম্পর্কিত সম্পদ ক্রোকের ও অবরুদ্ধের বিষয়ে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

আরও পড়ুনঃ   অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু বুধবার: স্বরাষ্ট্র উপদেষ্টা

আদালত সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর দুদকের উপপরিচালক রামপ্রসাদ মণ্ডল ঢাকার আদালতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রী রুকমিলা জামানের বিদেশে থাকা বাড়ি ও সে দেশের ব্যাংকে থাকা অর্থ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দেওয়ার জন্য আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী ও তাঁর স্ত্রী ক্ষমতার অপব্যবহার করে অবৈধ অর্থ অর্জনপূর্বক তা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করতেন। বিভিন্ন মাধ্যম ব্যবহার করে বাংলাদেশ থেকে অর্থ পাচার করে লেয়ারিংয়ের আশ্রয় নিয়ে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে সম্পদ গড়েছেন তাঁরা। এই তিন দেশের বিভিন্ন ব্যাংকে নিজেদের নামে ও প্রতিষ্ঠানের নামে হিসাব খুলে অবৈধ অর্থ লেনদেন করেছেন। এসব সম্পদ ও অর্থ অবিলম্বে ক্রোক ও অবরুদ্ধ করা অত্যাবশ্যক।

আবেদনে আরও বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী সরকারের প্রতিমন্ত্রী থাকাকালীন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে এবং তাঁর স্ত্রী রুকমিলা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ-দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেছেন। সাইফুজ্জামান ও তাঁর স্ত্রী যুক্তরাজ্যে ৩৪৩টি, আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি বাড়ি/অ্যাপার্টমেন্টসহ আরও সম্পদ অর্জন করেছেন। সংশ্লিষ্ট দেশগুলোর ল্যান্ড রেজিস্ট্রি ও প্রাপ্ত অন্যান্য তথ্য ও রেকর্ডপত্র পর্যালোচনায় এগুলো জানা গেছে।

এই সম্পদ ২০১৫ সাল থেকে ২০২৪ সালের মধ্যে কেনা হয়েছে এবং ওই সময় সাইফুজ্জামান ভূমি প্রতিমন্ত্রী ও মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত তাঁর স্ত্রী ওই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। ব্যাংক থেকে নামে-বেনামে বিপুল পরিমাণ ঋণ নিয়ে তাঁরা বিদেশে পাচার করেছেন।

আরও পড়ুনঃ   প্রযুক্তি নির্ভর বন নজরদারিতে যাচ্ছে বাংলাদেশ:পরিবেশ ও বন উপদেষ্টা

দুদকের উপপরিচালক আবেদনে আরও বলেন, সাইফুজ্জামান ও পরিবারের সদস্যদের আয়কর নথি পর্যালোচনায় দেখা যায়, বিদেশে বিভিন্ন সম্পদ অর্জন ও বাড়ি কেনার জন্য তাঁরা বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নেননি। এমনকি আয়কর নথিতে তাঁরা বিদেশের সম্পদ প্রদর্শন করেননি। নির্বাচনী হলফনামায় এসব তথ্য এড়িয়ে গেছেন।

তিন দেশের বিভিন্ন ব্যাংকে তাঁদের কত টাকা জমা আছে সে বিষয়ে আবেদনে উল্লেখ না থাকলেও ব্যাংক হিসাবের কপি আদালতে দাখিল করা হয়েছে। জানা গেছে, তিন দেশের ব্যাংকে সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর ২ হাজার কোটি টাকার বেশি রয়েছে।

উল্লেখ্য, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে সাইফুজ্জামান ও তাঁর পরিবারের খেলাপি ঋণের পরিমাণ ২ হাজার ৭৯২ কোটি টাকার মতো বলেও জানা গেছে।

এর আগে গত ৭ অক্টোবর সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমিলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

এ ছাড়া আওয়ামী লীগ সরকার পতনের পর সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীর নামে থাকা সব ধরনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পরে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩ (১) (গ) ধারা অনুযায়ী সাইফুজ্জামানের ভাই আনিসুজ্জামান চৌধুরী, আনিসুজ্জামানের স্ত্রী ইমরানা জামান চৌধুরী ও মেয়ে আনিছা জামানের ব্যক্তিগত হিসাব এবং তাঁদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাবের লেনদেন প্রথম দফায় ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST