৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

নিজের এলাকায় পূজা উদযাপন নিয়ে ক্ষুব্ধ শ্রীলেখা

অনলাইন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অন্যায়-অবিচার এ সকল কোনোকিছুই যেন সহ্য করেননা এই অভিনেত্রী। স্বভাবটাও আগাগোড়া ঠোঁটকাটা। ধর্ম, জাতি, দেশ এসব বিভক্ত করেননা তিনি; অনিয়ম-অত্যাচার দেখতে পেলেই মুখ খোলেন।

কলকাতায় আরজি কর কাণ্ডসহ একের পর ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদে সরব ছিলেন শ্রীলেখা মিত্র। সেই প্রতিবাদের অংশ হিসেবে পূজা কিংবা কোনো উৎসবে থাকবেন না বলে স্পষ্ট জানিয়েছিলেন অভিনেত্রী। কথামতোই তিনি কোনো পূজায় যোগ দেননি। তবে অভিনেত্রী যে আবাসনে থাকেন, সেখানে পূজার আয়োজন করায় বিরক্ত শ্রীলেখা।

মঙ্গলবার অর্থাৎ পঞ্চমীর দিন নিজের আবাসনের পূজা নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। এ সময় শ্রীলেখাকে বলতে শোনা যায়, ‘আমাদের এখানে পূজা হচ্ছে এবার, আরও বড় করে হচ্ছে। আমি যে বাড়িতে থাকি, হ্যাঁ, ঠিক ধরেছেন, যেখানে কুকুর নিয়ে আমার সঙ্গে অসভ্যতামো করেছিল যে লোকজনেরা, এবার সেখানে আরও বড় করে পূজা হচ্ছে। বাড়ির মা-বোনেরা রেপড হচ্ছেন, খুন হচ্ছে, আর এখানে দুর্গাপূজা হচ্ছে দেখুন। এই লোকজনের সঙ্গে আমি থাকি। হয় আমার মাথা খারাপ, নয় এদের। এদের আনন্দের আতিশয্য দেখে লজ্জা লাগে আমার। যে কেন আমি এখানে ফ্ল্যাটটা কিনতে গেলাম।’

আরও পড়ুনঃ   প্রতারণার ফাঁদে অভিনেত্রী মাধুরিমা

ভিডিওটির ক্যাপশনে শ্রীলেখা লেখেন, ‘আচ্ছা আমি কি ভিনগ্রহের প্রাণী? কেনো বাকিদের মতো হব না? হলেতো আমারও খানিক সুবিধে হত, কেন নিজের সুবিধাটুকু বুঝলাম না? সমস্যা আমার নাকি বাকি সমাজের? মানিয়ে নিতেই পারলাম না কোনও কিছুর সঙ্গে।’

আরও পড়ুনঃ   শ্রীদেবীর মৃত্যুর কারণ জানালেন স্বামী বনি

শ্রীলেখার এই ভিডিও দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনদের অনেকেই। একজন লিখেছেন, ‘ভিডিও দেখেই গায়ে জ্বালা হচ্ছে…. আর আপনি তো ওখানে সশরীরে থাকছেন!’ এই মন্তব্যের জবাবও দিয়েছেন শ্রীলেখা। লিখেছেন, ‘গত ৫ বছর ধরে আমি পূজার চাঁদা দিইনি।’ আরও একজন লিখেছেন, ‘সব জায়গাতেই কমবেশি একই চিত্র। নিজের অ্যাপার্টমেন্ট এর পরিস্থিতিকে আলাদা ভেবে মন খারাপ কোরো না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST