১৩ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

শ্রীদেবীর মৃত্যুর কারণ জানালেন স্বামী বনি

অনলাইন ডেস্ক: ভক্তদের হৃদয়ে এখনো জ্বলজ্বল করছে বলিউডের প্রয়াত সুপারস্টার শ্রীদেবীর মোহনীয় চেহারা, অভিনয়দক্ষতা ও আভিজাত্য। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে না–ফেরার দেশে পাড়ি জমান তিনি। হোটেলের বাথটাবে ডুবে মারা যান শ্রীদেবী। সেই সময় হোটেলের রুমে ছিলেন স্বামী বনি কাপুরও।

এরপর নায়িকার মৃত্যু নিয়ে হয়েছিল আলোচনা, গবেষণা। এমনকি স্বামী ও প্রযোজক বনি কাপুরকেও স্ত্রীর এমন মৃত্যুতে ভুগতে হয়েছিল দীর্ঘ সময়। অভিযোগের আঙুল উঠেছিল তাঁর দিকেও। প্রয়াত অভিনেত্রীর ৬১তম জন্মবার্ষিকীতে শ্রীদেবীর কথা স্মরণ করলেন স্বামী বনি এবং ছোট মেয়ে খুশি কাপুর।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় মানুষের সঙ্গে বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন শ্রীদেবীর স্বামী ও মেয়ে। সোমবার মধ্যরাতে বিশেষ দিনটিতে ‘জান’-কে শুভেচ্ছা জানান বনি কাপুর। লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার জান’। আর সঙ্গে সঙ্গেই পোস্টের কমেন্ট সেকশন ভরে ওঠে শুভেচ্ছাবার্তায়।

আরও পড়ুনঃ   ক্যানসার নিয়েই রোজা রাখছেন হিনা খান

শ্রীদেবীর মৃত্যুরহস্য উদ্‌ঘাটনে তাঁর স্বামী বনি কাপুরকে সে সময় জিজ্ঞাসাবাদ করেছিল দুবাই পুলিশ। গত বছর একটি সাক্ষাৎকারে স্ত্রীর মৃত্যুরহস্য প্রকাশ্যে আনেন বনি।

পুরোনো সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘এটি স্বাভাবিক মৃত্যু ছিল না, এটি দুর্ঘটনাজনিত মৃত্যু। আমি এ বিষয়ে কথা না বলার সিদ্ধান্তও নিয়েছিলাম। কারণ, আমি জেরার সময় ২৪ থেকে ৪৮ ঘণ্টা টানা এ ঘটনা নিয়ে কথা বলেছিলাম। যদিও দুবাই পুলিশ প্রমাণ পেয়েছিলেন যে এতে কোনো অপরাধ নেই। আমি সেই সময় একাধিক পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছিলাম। অবশ্যই যে রিপোর্ট এসেছিল, সেখানেও ঘোষণা করা হয়েছিল, এটি দুর্ঘটনাজনিত মৃত্যু।’পাশাপাশি বনি কাপুরের ভাষ্য, ওজন কমানোর জন্য খুব কম ক্যালরি গ্রহণ করতেন শ্রীদেবী। এ কারণে লো প্রেশারের সমস্যা ছিল তাঁর। প্রায়ই ব্ল্যাকআউট হতেন তাঁর স্ত্রী।

আরও পড়ুনঃ   অন্ধকার বারান্দায় রঞ্জিত আমাকে স্পর্শ করেন : শ্রীলেখা

১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপান। খুব ছোট বয়সেই বড় পর্দায় কাজ শুরু করেন তিনি। একসময় সময়ের সেরা তারকাখ্যাতিতে পৌঁছে যান শ্রীদেবী। ‘চাঁদনি’, ‘লামহে’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘চালবাজ’, ‘নাগিনা’, ‘সাদমা’, ‘ইংলিশ–ভিংলিশ’–এর মতো বহু সিনেমায় তাঁর অভিনয়ে মাত হয়েছিল বলিউড। পেয়েছেন পদ্মশ্রী। শেষ চলচ্চিত্র ‘মম’-এর জন্য মরণোত্তর সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কারও পেয়েছিলেন এই বলিউড ডিভা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST