১৯ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

প্রতারণার ফাঁদে অভিনেত্রী মাধুরিমা

অনলাইন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী। গত সপ্তাহে বোনের সঙ্গে দিল্লিতে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে অনলাইনে হোটেল বুকিং করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন। একটি বিলাসবহুল হোটেল বুক করতে চেয়েছিলেন অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেটে দু’টি নম্বর দেওয়া ছিল। মাধুরিমা সেই নম্বরেই বুকিংয়ের টাকা পাঠান। তারপরেই বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।

আরও পড়ুনঃ   প্রথমবার একসঙ্গে তিশা-প্রীতম, ট্রেলারেই চমক!

অভিনেত্রী মাধুমিরার কথায়, ‘আমাকে একটা স্ক্যানার পাঠানো হয়। ওই নম্বরে টাকা পাঠাতেই দেখলাম আমাকে ব্লক করে দেওয়া হল। নম্বরটাই মুছে দেওয়া হয়। পরে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি জানিয়ে যোগাযোগ করলে তারা দাবি করেন মোবাইল নম্বর দু’টি তাদের নয়।’

অভিনেত্রীর দাবি, হোটেল ভাড়া বাবদ যে টাকাটি তিনি পাঠিয়েছিলেন, শুধু সেটুকুই খোয়া গেছে। ব্যাংক থেকে তার বেশি টাকা এখনও হাতিয়ে নিতে পারেনি প্রতারক।

আরও পড়ুনঃ   নেটিজেনদের কটাক্ষের জবাবে যা বললেন সাবা আজাদ

এ বিষয়ে অবশ্য পুলিশে লিখিত কোনও অভিযোগ দায়ের করেননি মাধুরিমা। তিনি বলেন, ‘পরিচিত সূত্রেই জানতে পারলাম, দিল্লিতে এই ধরনের প্রতারণা এখন বেড়েছে। পুলিশে অভিযোগ জানিয়েও নাকি বেশির ভাগ সময়েই হারানো টাকা ফেরত পাওয়া যায় না। আমি একটু বেড়াতে যেতে চেয়েছিলাম, এভাবে ঝামেলায় জড়াতে নয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১০

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১১

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১২

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৩

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৫

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৬

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৭

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৯

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

২০

Design & Developed by: BD IT HOST