৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

স্কুল-কলেজ শিক্ষকদের সেপ্টেম্বর মাসের এমপিওর চেক ছাড়

অনলাইন ডেস্ক : বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে পাঠানো হয়। শিক্ষক-কর্মচারীরা আগামী ৯ অক্টোবর পর্যন্ত ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন।

রোববার (৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন মাউশির উপ-পরিচালক (প্রশাসন) মো. শাহজাহান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর ২০২৪ মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক পিএলসির স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ৯ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে সেপ্টেম্বর ২০২৪ মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন শিক্ষক-কর্মচারীরা।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ ছাড়া প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

উল্লেখ্য, প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের একটি অংশ পরিশোধ করে। তবে এর কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা নেই বলে শিক্ষকদের আগ্রহে থাকেন কবে এমপিও চেক ছাড় করা হবে। এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১০

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১১

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১২

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৩

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৪

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৫

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৭

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৯

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

২০

Design & Developed by: BD IT HOST