৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বাউবির পাবনায় সমন্বয়কারী, টিউটর এবং কর্মকর্তা, কর্মচারীদের সাথে উপাচার্যের মতবিনিময়

আরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ০৬ অক্টোবর ২০২৪ রবিবার দুপুরে বাউবির পাবনা উপ-আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন স্টাডি সেন্টারের সমন্বয়কারী, টিউটর এবং কর্মকর্তা, কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। উক্ত সভায় উপাচার্য মহোদয় বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিনত করতে হবে। শিক্ষাকে মানুষের দোড়গোড়ায় পৌছানোর জন্য যা যা করনীয় সম্মিলিত ভাবে আমাদের করতে হবে। বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাড়াতে হলে মানসম্মত শিক্ষা ছাড়া এটি সম্ভব নয়। তিনি আজ সকালে নাটোর এবং দুপুরে পাবনা উপ-আঞ্চলিক কেন্দ্রে বিভিন্ন স্টাডি সেন্টারের সম্মানিত সমন্বয়কারী, টিউটর এবং কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপাচার্য বলেন দীর্ঘ ১৭ বছর শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য সৃষ্টি করে এই সেক্টরটিকে একরকম ধ্বংসের দ্বারপ্রান্তে তা হঠাৎ করে পুনরুদ্ধার করা সম্ভব নয়। এটি করতে হলে আমাদের সম্মিলিত প্রয়াস প্রয়োজন। মতবিনিময় সভায় সভাপতিত্ত্ব করেন পাবনা উপ-আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক জনাব মোঃ গোলাম কিবরিয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক ড. লাভলী আখতার ডলি। বিভিন্ন স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও টিউটরবৃন্দ। উল্লেখ্য মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের উপাচার্য হিসাবে দায়িত্ব নেয়ার পর এটি তাঁর দ্বিতীয় কোন উপ-আঞ্চলিক কেন্দ্রে পরিদর্শন। আরো উল্লেখ্য মাননীয় উপাচার্য মহোদয় পাবনা উপ-আঞ্চলিক কেন্দ্রে ফলের চারা রোপন করেন।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় এক টাকা কেজিতে গরুর মাংস বিক্রি

এ সময় স্কুল অব এডুকেশনের সম্মানিত ডিন অধ্যাপক ড. লাভলী আক্তার ডলি, মাননীয় উপাচার্য-এর একান্ত সচিব ও যুগ্ম-পরিচালক জনাব মো: নাসির উদ্দীন, বিভিন্ন স্টাডি সেন্টারের সমন্বয়কারী, টিউটর এবং উক্ত উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST