২৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পাবনায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় নদীর পানিতে ডুবে আয়শা খাতুন (৪) ও ইনামুল হক (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই-বোন ছিল।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আয়শা খাতুন পুন্ডুরিয়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে ও ইনামুল হক করমজা ইউনিয়নের আটিয়াপাড়া গ্রামের আজাদুল ইসলামের ছেলে।

করমজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

মৃত শিশুদের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার শিশু ইনামুল তার মা-বাবার সঙ্গে নানি মারা যাওয়ার খবরে দেখতে এসেছিল। তারপর আর বাড়ি যায়নি। শনিবার ছিল জিয়ারত অনুষ্ঠান। এতে পরিবারের লোকজন ব্যস্ত ছিল। মামাতো বোন আয়শার সঙ্গে ইনামুল বাড়ির পাশে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে বল বাড়ির পাশের কাগেশ্বরী নদীতে পড়ে যায়।

বল আনতে গিয়ে একপর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন নদীতে পানি আনতে গেলে তাদের দুজনকে বলসহ দেখতে পায়। তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ   বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

এ বিষয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাতেমা তুয জান্নাত বলেন, তাদের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

করমজা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচি বলেন, আমি শুনেছি দুটি শিশু পানিতে ডুবে মারা গেছে। এমন দুঃখজনক ঘটনায় নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST