১৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ভক্তদের আবদার পূরণ করছেন সাদিয়া আয়মান

অনলাইন ডেস্ক : বছর কয়েক হল শোবিজে আনাগোনা সাদিয়া আয়মানের। বেশ কিছু নাটক দিয়ে অল্প সময়েই দর্শকের নজর কেড়েছেন এই অভিনেত্রী। বেশ ভক্ত-অনুরাগীও রয়েছে তার। মাঝে মাঝে সামাজিক মাধ্যমে নিজেকে ধরা দিয়ে মুগ্ধ করেন তাদের।

এই মুহূর্তে কিছুটা মুক্ত সময় কাটাচ্ছেন সাদিয়া আয়মান। বেড়াতেও যান মাঝে মাঝে। সে মুহূর্তগুলো ভক্তদের মাঝে ভাগ করে নিতে ভোলেন না অভিনেত্রী। এবার সামাজিক মাধ্যমে এক ভিন্ন খেলায় মেতে উঠতে দেখা গেল সাদিয়াকে। খেলাটি এমন, যেখানে ভক্তদের যেকোনো প্রশ্নের উত্তর দেবেন অভিনেত্রী। সঙ্গে ভক্তরা সুযোগ পাচ্ছেন অভিনেত্রীর থেকে তাদের আবদার পূরণেও।

খেলাটি অনেকটা ট্রুথ অ্যান্ড ডেয়ারের মত। সামাজিক মাধ্যমে নেটিজেনরা অনেক মজা পান এতে। তবে সাদিয়া যে খেলাটি খেলছেন, সেটি হল, ‘আস্ক অর টেল’। এর মধ্য দিয়ে সাদিয়াকে যেকোনো কিছু প্রশ্ন করা যাবে, এবং তার উত্তরও দিচ্ছেন অভিনেত্রী। শুধু তাই নয়, সাদিয়ার উদ্দেশে ভক্তদের কোনো অনুরোধ থাকলে সেটিও পুরণ করছেন এই অভিনেত্রী। আর তা নিজের ফেসবুক স্টোরিতে শেয়ারও করছেন।

আরও পড়ুনঃ   ইন্ডাস্ট্রি কারও বাপের নয়: বিদ্যা বালান

সোমবার থেকে খেলাটি শুরু করেছেন সাদিয়া আয়মান। তার স্টোরি টাইমলাইনে দেখা যায় একাধিক স্ক্রিনশট। সেখানে সাদিয়ার উদ্দেশে এক ভক্তের বার্তায় দেখা যায়, ‘আপনার ওয়ালপেপারটি দেখান’। উত্তরে নিজের ফোনের ওয়ালপেপারের স্ক্রিনশট তুলে ধরেন তিনি।

এক ভক্ত তাকে জিজ্ঞাসা করেন, ‘থাইল্যান্ডের সবচেয়ে ভালো জায়গা কোনটা’, উত্তরে সাদিয়া সেই স্থানের ছবি দেখিয়ে ইংরেজিতে লেখেন, ‘আই লাভ ফুকেট এন্ড ভাইবস দেয়ার’।

এক ভক্তের আবদার, ‘আমার জন্য একটি সেলফি নিন, এবং সেটি আপলোড করুন’। রীতিমতো তাই করলেন অভিনেত্রী! ছবি তুলেই আপলোড দিলেন স্টোরিতে।

ভক্তদের একজন আবার এই অভিনেত্রীর লেখা একটি কবিতাও পড়তে চেয়েছেন। নিজের লেখা চার লাইনের কবিতাটি তুলে ধরেন তিনি। সাদিয়ার কবিতাটি এমন, তোমার জন্য এক আকাশ বৃষ্টি, আজ ভিজতে ইচ্ছে হচ্ছে বেশ; তুমি ছুঁয়ে দিলে আমার কপাল, শত বছর রয়ে যাবে রেশ।

আরও পড়ুনঃ   নিজের বয়স নিয়ে যে মন্তব্য করলেন শবনম ফারিয়া

এক ভক্ত সাদিয়াকে প্রশ্ন করেন, মিডিয়াতে আসাটা তার স্বপ্ন ছিল কী না। উত্তরে সাদিয়া এক শব্দে লেখেন, ‘নেভার’।

ভক্তদের কেউ কেউ আবার রুপচর্চার পরামর্শও চেয়েছেন অভিনেত্রীর কাছে। তাদের হতাশ করেননি সাদিয়া। আরেক ভক্তের আবদারে গানও শুনিয়েছেন অভিনেত্রী। তবে সেটা লিখে!

এক ভক্ত সাদিয়াকে এও প্রশ্ন করেন, ‘আব্বু আম্মুর মধ্যে কে বেশি ভালোবাসে, বা আদর করে’, উত্তরে সাদিয়া আয়মান লিখেছেন, ‘দুইজনেই, তবে আব্বু আমার প্রতি একটু বেশিই উইক’।

অভিনেত্রী সাদিয়া আয়মানকে রোমান্টিক, নরম, ভদ্র চরিত্রগুলোতেই বেশি দেখা মেলে। তবে ব্যক্তিগত জীবনে বেশ সোজাসাপ্টা এই অভিনেত্রী। কোথাও অন্যায়-অনিয়ম, অবিচার দেখলেই জোর গলায় প্রতিবাদ করেন সাদিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST