১১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নিজের বয়স নিয়ে যে মন্তব্য করলেন শবনম ফারিয়া

অনলাইন ডেস্ক : অভিনেত্রী শবনম ফারিয়া নিজেকে অনেকটাই পর্দার জগৎ থেকে আড়ালে রাখছেন তিনি। ব্যক্তিজীবনে নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে এই তারকাকে। সংসার জীবনে বিচ্ছেদের মুখ দেখেছেন। নিজের বাবাকে হারিয়েছেন। সবকিছু মিলিয়েই কিছু কঠিন সময় পার করতে হয়েছে ফারিয়াকে।

এদিকে টেলিভিশনের এক সাক্ষাৎকারে শবনব ফারিয়া বলেন, ‘যখন একজন মানুষ ক্যামেরার সামনে পেশাগত ভাবে কাজ করা শুরু করে সে এটা ভেবেই আসে যে, আসলে আমার ব্যক্তিগত জীবন বলতে খুব সীমিত জিনিস থাকবে। পুরটাই পাবলিক প্রোপার্টি হিসেবে মানুষজন দেখবে। কিন্তু একটা সময় যেটা হয় আমরা সাধারণ মানুষ অনেক সময় ভুলে যায় যে আমাদের কতটুকু পর্যন্ত আরেকজন মানুষের জীবনকে পাবলিক প্রোপার্টি হিসেবে বিবেচনা করতে পারি।’

অভিনয়ের সমালোচনার বিষয়ে ফারিয়ার বক্তব্য, ‘আমার অভিনয়কে নিয়ে দর্শকদের সমালোচনা করার শতভাগ অধিকার রয়েছে। যখন আমার ব্যক্তিগত জীবনে মায়ের সঙ্গে ছবি দিলাম কিংবা একজন কলিগ এর মায়ের সাথে ছবি দিয়েছি সেখানে এমন ধরনের কমেন্ট এসেছে যেটা কাম্য না। এটা আমাদেরকে বুঝতে হবে এটা বলে পরিবর্তন করা যাবে না। ’

আরও পড়ুনঃ   কুসুম সিকদারের ফ্যাশন স্টেটমেন্টে মুগ্ধ নেটিজেনরা

তিনি বলেন, ‘আমার বয়স ত্রিশের ওপরে এখন আমি নতুন করে ব্যক্তিত্বকে পরিবর্তন করতে পারবো না। আমরা যারা আছি একটা পরিবর্তনের মধ্য দিয়ে বড় হয়েছি। একটা ১৬ বছরের ছেলে যখন পরিবার থেকে শুরু করে সবার কাছ থেকে প্রপার রেসপন্স না পেয়ে অনেক হতাশার মধ্যে দিয়ে যায়, তখন ফেসবুক ব্যবহার করার সময় ধরলাম আমার একটা ফরমাল ড্রেসে দাঁড়িয়ে থাকা ছবি দেখলো এরপর তার তা ভালো লাগেনি।’

শবনমের ভাষ্য, ‘ভালো না লাগতে পারে, আমি এমন কিছু না যে আমাকে সবার ভালো লাগবে। ও হয়ত ছবিতে একটা বাজে কমেন্ট করলো। এবার অন্য ১০টা মানুষ সে কমেন্টে লাইক দেওয়ার পর বলেছেন ভাই সহমত একদম এ মিডিয়ার মেয়েরাই খারাপ। সারাদিনে প্রথমবারের মতো এই বিকেলে ও একটা গ্রহণযোগ্যতা পেলো তাদের কাছ থেকে যারা লাইক দিয়েছে ।’

আরও পড়ুনঃ   অনেক ধাক্কা খেয়েছি, লাথি খেয়েছি : কৌশানী

শেষে এ অভিনেত্রী বলেন, ‘এই প্রথমবারের মতো ও হিরো ফিল করলো এখন হয়ত কমেন্ট দেখে ওকে ব্লক করে দিলাম তখন ও এটাতে আরও বেশি আমাকে নিতে পারে নায় এজন্য ব্লক করে দিয়েছে। এবার সে অন্যদের প্রোফাইলে কমেন্ট করবে। তবে সেটাতো আমি এখানে বলে পরিবর্তন করতে পারবো না। পরিবার থেকে শিশুদের শেখাতে হবে অন্যদের বিষয়ে কতটুকু কথা বলতে পারে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST