২০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

রোম্যান্স ছেড়ে ভৌতিক পথে অঙ্কুশ-ঐন্দ্রিলা

অনলাইন ডেস্ক : টলিগঞ্জের জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন রোম্যান্স এবং অ্যাকশনের পর এবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন ভৌতিক ঘরানার ছবি নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তারা জানালেন তাদের এই নতুন অভিজ্ঞতা এবং ছবির পেছনের নানা অজানা কথা। অঙ্কুশের মতে, এই ছবির কনসেপ্ট প্রথম দিন শুনেই তার দারুণ লেগেছিল।

তিনি বলেন, ‘বাংলায় ভূতের ছবি অনেক হলেও, এমন আবেগঘন গল্পের সঙ্গে ভৌতিক আবহের মিশ্রণ বিরল। ছবিতে তার চরিত্রের নাম অর্ণব মার্টিন, যেখানে বাবা-মা ও ছেলের এক অদ্ভুত আবেগঘন বন্ধন দেখানো হয়েছে। মৃত্যুর পরেও বাবা-মায়ের অনুভূতি এবং অন্য জগৎ থেকে সন্তানকে দেখার কনসেপ্ট তাকে বিশেষভাবে আকর্ষণ করেছে।’

আরও পড়ুনঃ   লুকিয়ে বাদশাহ’র সঙ্গে প্রেম করছেন হানিয়া আমির

ঐন্দ্রিলাও এই নতুন ধরনের চরিত্রে কাজের সুযোগ পেয়েছে। এটি পরিচালক রাজদীপ ঘোষের সঙ্গে তার দ্বিতীয় এবং এসকে মুভিজের সঙ্গে প্রথম কাজ। তিনি বলেন, ‘প্রথমে কিছুটা গা ছমছমে অনুভূতি হলেও, শুটিংয়ের অভিজ্ঞতা বেশ ভালো ছিল। ছবিটি নিছক ভয়ের নয়, বরং প্রতিটি চরিত্রের মধ্যেকার গভীর মানসিক বন্ধনই এর মূল আকর্ষণ। কবরস্থানে শুটিংয়ের অভিজ্ঞতাও ছিল বেশ অন্যরকম।’

মানুষের শেষকৃত্য দেখতে দেখতে কখনও মন ভার হয়েছে, আবার কখনও চরিত্রের সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পেয়েছেন তারা। ঐন্দ্রিলা জানান, একবার না বুঝেই তিনি একটি আট বছরের বাচ্চার কবরের ওপর বসেছিলেন, যা পরে জানতে পেরে তার অদ্ভুত অনুভূতি হয়।

আরও পড়ুনঃ   ওসমান হাদিকে হারিয়ে তারকা অঙ্গনে শোক

ভূতের প্রসঙ্গে ঐন্দ্রিলা অকপটে স্বীকার করেন তার ভয়ের কথা, অন্যদিকে অঙ্কুশ বিভিন্ন প্রকার শক্তিতে বিশ্বাসী। তবে দুজনেই একমত যে ভূতের চেয়ে মানুষকেই তারা বেশি ভয় পান। অভিনয়ের পাশাপাশি অঙ্কুশ এখন প্রযোজনাতেও মন দিয়েছেন। এটি তার প্রযোজিত দ্বিতীয় ছবি। ভবিষ্যতে পরিচালনার ইচ্ছেও রয়েছে তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST