১২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে হত্যা: বেনজীর-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে আবুল হোসেন বাবু নামের এক বিএনপি কর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হকসহ পাঁচজনের নামে মামলার আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নিহত বাবুর স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আমলি আদালতে এই আবেদন করেন।

শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব ১৮ সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেছেন।

আরও পড়ুনঃ   গোমস্তাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়া তরুণীকে মারধরের ঘটনায় আটক ৩

মামলার অন্য আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের সাবেক কর্মকর্তা মোজাম্মেল হক, র‍্যাবের দুই সোর্স মনিরুল ইসলাম টুলু ও মো. মোরশালীন।

বাদীর আইনজীবী নুরুল ইসলাম সেন্টু এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ আদালত থেকে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে বাস থেকে নামিয়ে আবুল হোসেনকে তুলে নিয়ে যান র‍্যাব-পুলিশ সদস্যরা। পরদিন রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। আবুল হোসেনকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরও পড়ুনঃ   ন্যায়বিচার ও মানবিক মর্যাদা রক্ষায় মুহাম্মদ (সা.) অনন্য আদর্শ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ে এত দিন মামলা করতে পারেননি বলে আরজিতে উল্লেখ করেছেন বাদী। এত দিন পর স্বামী হত্যার বিচারের জন্য আইনি ব্যবস্থা নিতে পেরে শান্তি পাচ্ছেন বলে জানিয়েছেন বাদী জুলেখা বেগম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST