৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

গাজার মধ্যাঞ্চলে যুদ্ধ বন্ধ রেখেছে হামাস-ইসরায়েল

অনলাইন ডেস্ক : শিশুদের পোলিওর টিকা দেওয়ার কার্যক্রম চলায় গাজার মধ্যাঞ্চলে হামলা ও পাল্টা হামলা বন্ধ রেখেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল। গত ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো গাজায় পোলিও আক্রান্ত শিশু শনাক্ত হওয়ার পর সেখানে পোলিও টিকা কর্মসূচি চালাতে অনুরোধ জানায় জাতিসংঘ। এরপর তিনদিনের জন্য হামলা বন্ধ রাখতে সম্মত হয় হামাস-ইসরায়েল।

আরও পড়ুনঃ   ইরানে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, প্রকাশ্যে সহায়তার ঘোষণা ইসরায়েলের মোসাদের

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস হামলা বন্ধ রাখার বিষয়ে আজ মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন গাজার মধ্যাঞ্চলে হামলা বন্ধ “একটি আশার বাতি এবং ভয়াবহতার মধ্যে মানবতা। যদি তারা শিশুদের মরণব্যধী ভাইরাস থেকে সুরক্ষা দিতে পারে তাহলে তারা অবশ্যই শিশুদের যুদ্ধের ভয়াবহতা থেকেও রক্ষা করতে পারবে।”

গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৪১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তা সত্ত্বেও গাজায় হামলা বন্ধ করছে না দখলদার ইসরায়েল।

আরও পড়ুনঃ   মামলার শুনানি চলাকালে মাটিতে লুটিয়ে পড়লেন আইনজীবী

ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত যত মানুষের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগই নারী ও শিশু। মৃতের সংখ্যা অফিসিয়ালি ৪১ হাজার হলেও বাস্তবে এটি আরও বেশি বলে আশঙ্কা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST