২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ইয়েমেনে সৌদির বিমান হামলা

অনলাইন ডেস্ক : ইয়েমেনের বৃহৎ প্রদেশ হারদামাউতে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। সেখানে থাকা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) একটি সেনা ক্যাম্প লক্ষ্য করে শুক্রবার (২ জানুয়ারি) এ হামলা চালায় সৌদি।

এসটিসিকে সমর্থন দিয়ে থাকে সংযুক্ত আরব আমিরাত। এ সমর্থন নিয়ে আমিরাতের সঙ্গে সৌদির সম্পর্কে টানপোড়েন দেখা দিয়েছে। সৌদির হুমকির মুখে ইয়েমেন থেকে নিজেদের সেনাদের সরিয়ে নিতেও রাজি হয়েছে আমিরাত।

আরও পড়ুনঃ   রাসিকের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

বিমান হামলার ব্যাপারে এসটিসির এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, সৌদির বিমান হামলায় একাধিক মানুষ আহত ও নিহত হয়েছেন।

এসটিসির ওয়াদি হারদামাউত এবং হারদামাউত মরুভূমি অঞ্চলের প্রধান মোহাম্মদ আব্দুলমালিক বলেছেন, তাদের আল-খাসাহ ক্যাম্পে সৌদি আরব সাতবার বিমান হামলা চালিয়েছে। এছাড়া সেখানে স্থল হামলারও চেষ্টা হয়েছে। কিন্তু তারা এটি ঠেকিয়ে দিয়েছেন। এ দুই হামলায় কতজন আহত বা নিহত হয়েছেন সেটি তিনি স্পষ্ট করেননি।

আরও পড়ুনঃ   বেনাপোল সীমান্তের শূন্যরেখায় এবারও বসেনি দু’বাংলার একুশের মিলনমেলা

এরআগে গত ৩০ ডিসেম্বর হারদামাউতের মুকুল্লা বন্দরে বিমান হামলা চালায় সৌদি। ইয়েমেনের সরকার ও সৌদি আরব জানায়, এসটিসির জন্য আনা অস্ত্র রাখা ছিল ওই বন্দরে। তাই সেখানে বিমান সীমিত বিমান হামলা চালানো হয়েছে।

ইয়েমেনের সরকারের একটি সূত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত এসব অস্ত্র এসটিসির জন্য পাঠিয়েছে। এগুলোকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।

সূত্র: এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১০

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১১

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১২

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৩

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৪

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৬

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৭

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৮

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST