৩১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সাত সকালে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

অনলাইন ডেস্ক : সন্দেহভাজন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশটি তার পূর্ব উপকূলের সমুদ্রের দিকে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে এটিই এখন পর্যন্ত সময়ের হিসেবে দীর্ঘতম উড্ডয়ন করেছে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলের সমুদ্রের দিকে একটি সন্দেহভাজন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিক্ষেপ করেছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে বলেছে, পূর্ব সাগরের দিকে – যা জাপান সাগর নামেও পরিচিত – ক্ষেপণাস্ত্রের এই উৎক্ষেপণটি বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে শনাক্ত করা হয়।

আরও পড়ুনঃ   ৬২ বছর পর অবসরে যাচ্ছে ভারতের মিগ-২১ যুদ্ধবিমান

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, “উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে উচ্চ গতিপথে ছোঁড়া আইসিবিএম বলে মনে হচ্ছে,” বলে জেসিএস এক বার্তায় জানিয়েছে।

রয়টার্স বলছে, উত্তর কোরিয়ার “লোফটেড ট্র্যাজেক্টোরিতে” দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অর্থ হলো ক্ষেপণাস্ত্রটিকে প্রায় উল্লম্বভাবে নিক্ষেপ করা। এর ফলে ক্ষেপণাস্ত্রটি খুব বেশি উচ্চতায় যেতে পারে কিন্তু তারপরে লঞ্চ সাইট থেকে ছোট অনুভূমিক দূরত্বে অবতরণ করে।

এই ধরনের উৎক্ষেপণগুলোর মাধ্যমে পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে এমন সব ডেটা সংগ্রহ করতে পারে যেগুলো দূরপাল্লার ওয়ারহেড পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করার সময় মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলোর বিষয়ে আরও ভালোভাবে বোঝার জন্য সুবিধাজনক।

আরও পড়ুনঃ   আজাদ কাশ্মিরে ৮ জন নিহত হওয়ার পর টনক নড়ল ইসলামাবাদের

উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্রটি জাপানের ওকুশিরি দ্বীপের প্রায় ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) পশ্চিমে দেশটির উত্তর হোক্কাইডো অঞ্চলে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হয়েছিল। জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি বলেছেন, পিয়ংইয়ংয়ের অতীতের যে কোনও ক্ষেপণাস্ত্রের তুলনায় এই ক্ষেপণাস্ত্রটি দীর্ঘতম সময় উড্ডয়ন করেছে।

নাকাতানি সাংবাদিকদের বলেন, “এখন পর্যন্ত যেকোনও ক্ষেপণাস্ত্রের মধ্যে এটিই সবচেয়ে দীর্ঘ সময় উড়েছে। আমি মনে করি, এটি প্রচলিত ক্ষেপণাস্ত্র থেকে ভিন্ন হতে পারে।”

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া এই বছরের সেপ্টেম্বর থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেনি এবং ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ আইসিবিএম উৎক্ষেপণ করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১০

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১১

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১২

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৩

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৪

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১৫

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১৬

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

১৭

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

১৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

১৯

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

২০

Design & Developed by: BD IT HOST