২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নিজের অতীত নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃপ্তির

অনলাইন ডেস্ক: বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি ২০১৭ সাল থেকে টুকটাক অভিনয় করলেও নেটফ্লিক্সের ‘বুলবুল’ ওয়েব সিরিজের মাধ্যমে প্রথম দর্শকের নজর কাড়েন। এরপরে রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিম্যাল’ সিনেমায় অভিনয় করে রাতারাতি ‘জাতীয় ক্রাশ’-এর তকমাও জুড়ে যায় তার নামের পাশে।

সম্প্রতি কৌতুক ধারার সিনেমা ‘ব্যাড নিউজ’-এ ভিকি কৌশলের বিপরীতেও দেখা গেছ তৃপ্তিকে। তবে একসময় এই অভিনেত্রী সামান্য প্রচার পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। প্রয়োজনে যে কোনও কিছু করতে প্রস্তুত ছিলেন বলে জানান এ অভিনেত্রী।

আরও পড়ুনঃ   অ্যাডেলের দশ বছরের রেকর্ড ভাঙলেন টেলর সুইফট

২০১৮ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা ‘লায়লা মজনু’। তৃপ্তির খুব আশা ছিল ছবিটি বক্স অফিসে জনপ্রিয় হবে এবং রাতারাতি পরিচিত মুখ হয়ে উঠবেন তিনি। কিন্তু বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হয় ‘লায়লা মজনু’। এরপর আত্মবিশ্বাস হারিয়ে ভেঙে পড়েন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃপ্তি দিমরি বলেন, সেই সময় প্রচারের আলোয় আসার জন্য যে কোনও কিছু করতে রাজি ছিলাম। এমনকি, ‘বিগ বস’-এর ঘরেও প্রতিযোগী হিসেবে যেতে চেয়েছিলাম।’

তৃপ্তি আরও বলেন, ‘মুম্বাই এসেছিলাম তখন ইন্ডাস্ট্রিতে কাউকে চিনতাম না। প্রচণ্ড অন্তর্মুখী ছিলাম আর পরবর্তীতে সাফল্যের সঙ্গে দায়িত্ববোধও চলে আসে। আগের তৃপ্তির সঙ্গে আজকের তৃপ্তির প্রধান পার্থক্য হলো আত্মবিশ্বাস; এখন আমার মধ্যে ভয় কাজ করে না। আমি আমার জীবনে সমতা বজায় রেখে চলতে ভালোবাসি, অভিনয় করা আমার পেশা।’

আরও পড়ুনঃ   ফাতিমা কে, ভুলে গেছেন আমির খান!

সেই সময় অভিনেত্রীর মনে হয়েছিল যেকোনও ভাবে খ্যাতি অর্জন করতে হবে। যদিও বর্তমানে এই ভাবনা চিন্তাকে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে গেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

সংকটময় মুহূর্তে সরকারি কর্মচারীদের কল্যাণে পাশে দাঁড়াচ্ছে কল্যাণ বোর্ড – রাজশাহী বিভাগীয় কমিশনার

১০

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচ

১১

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

১২

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

১৩

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

১৪

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

১৫

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না : অর্থমন্ত্রী

১৬

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

১৭

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

১৮

দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

১৯

আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

২০

Design & Developed by: BD IT HOST