৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

মৌকে দেখে পালিয়ে যান পরীমণি, আর ফেরেননি

অনলাইন ডেস্ক : কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি; আর তা নিয়ে ভক্তদের আগ্রহও থাকে তুঙ্গে। সম্প্রতি নানা অজানা কথা প্রথমবারের মতো শোনালেন এই নায়িকা।

মূলত, মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে পরীমণির অজানা নানা গল্প উঠে আসে। সেখানে পরী জানান, ছোটবেলায় নাচ শেখার জন্য একটি স্কুলে ভর্তি হয়েছিলেন; সেখানে বিখ্যাত নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ-কে দেখেন পরীমণি। এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, ভয়ে-লজ্জায় ক্লাস ছেড়ে পালিয়ে যান, আর ফেরেননি।

আরও পড়ুনঃ   আমরা জানি না আসলে কী হবে : মেহজাবীন

প্রায় ১০০ মিনিটের এই পর্বে পরীমণি তার ব্যক্তিগত জীবনের অনেক না বলা কথা তুলে ধরেছেন। পডকাস্টে পরীমণি জানান, এখন তিনি অনেক ভেবেচিন্তে কাজ করেন, যা আগে করতেন না। তার দুই সন্তান পুন্য ও প্রিয়মের জন্যই তার জীবনে এই পরিবর্তন এসেছে। আগে সঞ্চয়ের কোনো অভ্যাস না থাকলেও এখন তিনি নিয়মিত সঞ্চয় করছেন সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে।

আরও পড়ুনঃ   নজরুলের গান ‘শিকল পরা ছল’ তিশার কণ্ঠে ভাইরাল

মজার ছলে এই অভিনেত্রী বলেন, ‘আমি এখন পূণ্য ও প্রিয়মের মা। তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখাশোনা করতে চাই।’

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় তৈরি এই বিশেষ পডকাস্ট আগামী শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার করার কথা রয়েছে। বলা বাহুল্য, এই পডকাস্টে পরীমণির জীবনের অজানা-না বলা অনেক গল্পই দর্শক-শ্রোতাদের সামনে উঠে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST