২৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আমরা জানি না আসলে কী হবে : মেহজাবীন

অনলাইন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছোট পর্দা জয় করে যিনি এখন ব্যস্ত বড় পর্দায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীব, ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মেহজাবীন জানান, তিনি খুব বেশি দূর বা লম্বা সময়ের জন্য চিন্তা করতে ভয় পান। জীবনের অনিশ্চয়তাকেই এর কারণ হিসেবে তুলে ধরেছেন তিনি।

তার কথায়, ‘আমি বেশি বেশি কথা বলবো, অনেক কিছু বলবো যে এই করে ফেলেছি, ওই করে ফেলেছি, এটা করবো—এগুলো সব পরিকল্পনা এবং ফিউচার। আজ থেকে এখান থেকে বের হয়ে আমি রাস্তাতেই মারা যেতে পারি। আমরা জানি না আসলে কী হবে। তো, অনেক লম্বা বা অনেক দূরের চিন্তাভাবনা আসলে আমি করতে অনেক ভয় পাই এবং করতে চাইও না।

আরও পড়ুনঃ   রঙবাজার-এর ফার্স্ট লুক প্রকাশ্যে

তিনি বিশ্বাস করেন, একজন শিল্পীর নিজের কাজই তার পরিচয় বহন করবে। তার পারফর্ম করা কাজের মান নিয়ে অতিরিক্ত আলোচনা করাকে তিনি অপ্রয়োজনীয় মনে করেন। অভিনেত্রীর ভাষ্যে, ‘কতটুকু ভালো করেছি, না করেছি এগুলো একেবারেই আলাদা আলোচনা। কিন্তু আমার কাজই কথা বলুক।’

তবে আপকামিং কাজ নিয়ে তার আগ্রহ ও আকাঙ্ক্ষা যথেষ্ট। যেহেতু তিনি সিনেমা শুরু করেছেন, তাই সামনের দিনগুলোতেও বড় পর্দাতেই নিয়মিত হতে চান। মেহজাবীন বলেন, ‘সিনেমা যেহেতু শুরু করেছি, সামনেও আসলে সিনেমা করবো। যদি ভালো গল্প থাকে, আমার চরিত্র ভালো লাগে, আমি তো কাজ করতেই চাই।’

আরও পড়ুনঃ   মেয়েকে কখনো একা ছাড়ব না : আলিয়া ভাট

অনেক সময় দেখা যায় তারকারা তাদের নতুন কাজ সম্পর্কে কিছু বলতে চান না। এ নিয়ে দর্শকদের মন খারাপের কারণও উঠে আসে মেহজাবীনের কথায়। তিনি বলেন, ‘আপনারা মাঝে মাঝে মন খারাপ করেন, ‘মেহজাবীন কিছু বলছেন না, আর্টিস্টরা এখন সবকিছু লুকায়।’ কিন্তু ব্যাপারটা তা না আসলে এর পেছনে রয়েছে কন্ট্রাকচুয়াল বাইন্ডিংস (চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা) ‘

শেষে বলেন, ‘যেকোনো কাজে অনবোর্ড হলেই সবার আগে প্রযোজনা সংস্থা একটি স্বাক্ষর নিয়ে নেয়, যেখানে শর্ত থাকে যে প্রোডাকশন হাউজই প্রথম ঘোষণার কাজটি করবে। তারা একটি সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি সেট করে কবে কী বলতে হবে, কবে কী রিলিজ হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১০

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১১

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১২

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৩

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

১৪

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

১৫

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

১৬

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

১৭

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১৮

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

২০

Design & Developed by: BD IT HOST