২৬ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীর সাবেক এমপি ফারুক চৌধুরীর বিরুদ্ধে দুই মামলা

অনলাইন ডেস্ক : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ও রাতে গোদাগাড়ী থানায় মামলা দুটি দায়ের করা হয়। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রথম মামলাটি করেন গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের বিএনপির কর্মী আব্দুল হামিদ বাবলু। এ মামলায় আওয়ামী লীগের আরও ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ ৫০০-৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গত ৫ আগস্ট গোদাগাড়ী উপজেলা সদরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে মামলাটি করা হয়।

আরও পড়ুনঃ   দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান

দ্বিতীয় মামলাটির বাদী উপজেলার ডোমকল গ্রামের বিএনপিকর্মী তাহাসেন আলী বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এ মামলায় আওয়ামী লীগের আরও ২২ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন লস্করহাটি কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় সিল মারার অভিযোগে এই মামলা করা হয়।

আরও পড়ুনঃ   গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের স্মরণসভা

ওসি আতাউর রহমান বলেন, ‘মামলা দুটিতে সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীকে হুকুমের আসামি করা হয়েছে। আসামিরা সবাই পলাতক রয়েছেন। কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১০

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১১

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১২

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৩

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৬

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৮

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৯

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

২০

Design & Developed by: BD IT HOST