১৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের স্মরণসভা

স্টাফ রিপোর্টার : জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টায় কলেজ হলরুমে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ আগস্ট রাজশাহীতে প্রথম শহীদ সাকিব আনজুমের ভাই রাকিব।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদ হাসান রিয়াদ, যুগ্ম আহ্বায়ক শামাউন হক রিদয়, বিশাল রহমান, তাকাফুল ইসলাম সৈকত ও সুইট ইসলাম। উপস্থিত ছিলেন ছাত্রদল নেত্রী সামিয়া ইসলাম স্নেহা, রিয়া, শ্রাবনী ও সোহানা। অংশ নেন শাহ মখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌকির জামিল অর্ক এবং মহানগর ছাত্রদল নেতা সাদকাতুর রহমান জিদান, আবু হুরায়রা মাহী ও মুগ্ধ।

আরও পড়ুনঃ   জেলা ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা-সহ গ্রেফতার: ৪

এছাড়া সিটি কলেজ ছাত্রদল নেতা এস এম সিহাব, আল মোসাদ্দেক রঙ্গন, ইয়াসিন আলী অন্ত, মারুফ রহমান, শাহরিয়ার রিফাত, সৈকত তানজিম, আরিয়ান আনাস, ওমর ফারুক, সাদিক, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আরাফ নূর ও মহিন মোহতাদিনসহ ছাত্রদলের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   চারঘাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে ছাত্রদলের প্রচারণা

আবু সাইদ, সাকিব আনজুম, ওয়াসিম ও মুগ্ধের ‘যুদ্ধ শেষ হয়নি’ উচ্চারণের মধ্য দিয়ে শুরু হওয়া এই স্মরণসভায় শহীদ সাকিব আনজুমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এই ক্রেস্ট শহীদের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে সাকিব আনজুমের ভাই রাকিব কলেজ প্রশাসনের কাছে জমা দেন।

তিনি বলেন, “নতুন প্রজন্ম জানবে সাকিব আনজুম কে ছিলেন, কারা তাকে হত্যা করেছে। সবাই জানবে, এটাই আমার কাছে মুখ্য বিষয়।”

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১০

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১১

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১২

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৩

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৪

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৫

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৭

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৯

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

২০

Design & Developed by: BD IT HOST