২২ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

মানিক-মেনন-ইনুর বিরুদ্ধে ৩০০ কোটি টাকার মানহানি মামলা

অনলাইন ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৩০০ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (৭) সাইফুল ইসলামের আদালতে মো. জিয়াউল হক নামে এক আইনজীবী এ মামলা করেন।

আরও পড়ুনঃ   বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, চাইলে ২৬-এর জুনে

বিচারক সাইফুল ইসলাম মামলা আম‌লে নি‌য়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পি‌বিআই) তদন্ত করতে নির্দেশ দি‌য়ে‌ছেন। আদালত আগামী ২৩/১০/২৪ তা‌রি‌খে প্রতি‌বেদন দা‌খি‌লের জন‌্য আদেশ দি‌য়ে‌ছেন।

এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট এমরান হোসেন।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর চ্যানেল আই এর টক শো মেট্রোসেম টু দ্যা পয়েন্টে জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন। গত বছরের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলের মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী।

আরও পড়ুনঃ   মুস্তাফিজের ফেরার ম্যাচে জয়ের ধারায় ফিরলো চেন্নাই

২০১৩ সালের ১৯ জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এছাড়া আসামিরা বিভিন্ন সময়ে জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেন।

অভিযোগে বলা হয়, এতে করে জিয়াউর রহমান ও তার পরিবারের অন্তত ৩০০ কোটি টাকার সম্মান হানি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত, গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ

বগুড়ায় ট্রাক মালিককে কুপিয়ে হত্যা

স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

আজ শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

রাজশাহীতে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে মুসল্লি নিহত

নব নির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে চারঘাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নতুন সুযোগ আসলে তোমাকেই বেছে নিতাম: মেহজাবীন

তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা

তারেক রহমানের শপথে মোদিকে আমন্ত্রণের পরিকল্পনা

ইরানে শাসক পরিবর্তনই সেরা সমাধান, বললেন ট্রাম্প

১০

সংসদ নির্বাচনে জামানত হারালেন যশোরের ২৪ প্রার্থী

১১

নাভারন-ভোমরা রেলপথ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির নতুন গতি

১২

নবনির্বাচিত সংসদ সদস্য মিনুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালো মহানগর জামায়াত

১৩

রাজশাহী-১ আসনের ফল পুনঃগণনার আবেদন বিএনপি প্রার্থীর 

১৪

নিয়ামতপুরে বিজয়ী প্রার্থী পেলেন পারজিত প্রার্থীর ফুলেল শুভেচ্ছা

১৫

পরিচ্ছন্ন বাগমারা গড়তে নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর আহ্বান

১৬

বড়াইগ্রামে জামায়াত-বিএনপি সংঘর্ষে ইউনিয়ন আমিরসহ আহত ১২

১৭

জামানত হারালেন রাজশাহীর ২০ প্রার্থী

১৮

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২

১৯

এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের : তারেক রহমান

২০

Design & Developed by: BD IT HOST