১৩ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

ডিএমপি-সিআইডিসহ পুলিশের প্রভাবশালী ২৯ কর্মকর্তাকে একযোগে বদলি

অনলাইন ডেস্ক: বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার এবং এসপি থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ২৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়ন করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ডিএমপির সুপারনিউমারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জয়নাল আবেদীনকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, ডিএমপির সাহেদ আল মাসুদকে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, ডিএমপির ডিবি লালবাগের মশিউর রহমানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, ডিএমপির মো. হুমায়ুন কবীরকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, ডিএমপির উপ-কমিশনার রবিউল ইসলামকে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, ডিবি মিরপুরের উপ-কমিশনার মানস কুমার পোদ্দারকে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (খুলনা আরআরএফ হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) মো. রাজিব আলম মাসুদকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, গুলশান বিভাগের উপ-কমিশনার রিফাত রহমান শামীমকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, ডিএমপির উপ-কমিশনার আশরাফুল ইসলামকে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম খানকে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ   ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হলো কনস্টেবল সুজনকে

অন্যদিকে ডিএমপির উপ-কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইনকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ডিএমপির উপ-কমিশনার মো. মাহবুব উজ জামানকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার আজিমুল হককে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লাকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ডিএমপর উপ-কমিশনার কাজী আশরাফুল আজীমকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, রাজশাহী সারদার পুলিশ সুপার ফারুক আহমেদকে ডিএমপির উপ-কমিশনার হিসেবে, ময়মনসিংহ রেঞ্জের সুপারনিউমারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত খোন্দকার নজমুল হাসানকে ডিএমপিতে, এসবির সুপারনিউমারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে ডিএমপিতে, ঢাকা পুলিশ স্টাফ কলেজের এসপি(সুপারনিউমারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) পুলিশ সুপার সুফিয়ান আহমেদকে ডিএমপিতে, খুলনা পিটিসির উপ-কমিশনার ইসরাইল হাওলাদারকে ডিএমপিতে, বিএমপির উপ-কমিশনার মো. জুলফিকার আলী হায়দারকে ডিএমপিতে, রংপুর পিটিসির পুলিশ সুপার আমিনুল ইসলামকে ডিএমপিতে, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল হক, মো. শাহরিয়ার আলী ও রওনক জাহানকে ডিএমপিতে, নৌ পুলিশের এসপি মোহাম্মদ রুহুল কবীর খানকে ডিএমপিতে, পিবিআই পুলিশ সুপার রওনক আলমকে ডিএমপিতে এবং এসবির সুপারনিউমারি অ্যাডিশনাল এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ জসীম উদ্দিনকে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে ডিএমপিকে সংযুক্ত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST