১৭ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতের ‘জাতীয় ক্রাশ’ তৃপ্তির নায়ক এবার ধানুষ

অনলাইন ডেস্ক : ২০১৭ সালে বলিউডের সিনেমায় পা রাখেন ‘অ্যানিমাল’-খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি। ‘পোস্টার বয়েজ’, ‘লায়লা মজনু’, ‘বুলবুল’, ‘কালা’র মতো বেশ কিছু ছবিতে অভিনয় করেন। তবে রণবীর কাপুরের ‘অ্যানিমাল’ সিনেমায় অভিনয়ের পর এখন দর্শকের অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছেন তৃপ্তি। ভারতের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তৃপ্তি দিমরি। তাঁকে বলা হচ্ছে, ‘ভারতের জাতীয় ক্রাশ’।

এখন বলিউডের প্রথম সারির পরিচালক-প্রযোজকদের পছন্দের নায়িকার তালিকায় শীর্ষে তৃপ্তির নাম। ক্যারিয়ারের মধ্যগগনে রয়েছে তৃপ্তি দিমরির ক্যারিয়ার। রণবীর কাপুর, ভিকি কৌশলের পর এবার তৃপ্তির নায়ক হচ্ছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ধানুষ।

আরও পড়ুনঃ   সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা

ফলে আরও একবার রোমান্টিক ছবিতে দেখা যাবে তৃপ্তিকে। সিনেমাটি পরিচালনা করছেন ‘তনু ওয়েডস মনু’-খ্যাত নির্মাতা আনন্দ এল রাই। আপাতত সিনেমার নাম ঠিক হয়েছে ‘তেরে ইশক ম্যায়’। ছবির সংগীত পরিচালনা করবেন এ আর রহমান।

যদিও বর্তমানে দক্ষিণের একাধিক সিনেমার কাজ করছেন ধানুষ। সে কারণে এই সিনেমার চিত্রায়ণ দেরি হবে। জানা গেছে, চলতি বছরের অক্টোবর থেকে সিনেমাটির দৃশ্য ধারণ শুরু হতে পারে। দু’মাস ধরে শুটিং হবে ভারতের বেনারসসহ উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে।

আরও পড়ুনঃ   ‘এই হামলা কাপুরুষতা’, লিখেই পোস্ট ডিলিট পাকিস্তানি অভিনেত্রীর

এদিকে আগামী ১৯ জুলাই মুক্তি পাবে তৃপ্তি অভিনীত ‘ব্যাড নিউজ’। এই সিনেমায় তাঁর নায়ক ভিকি কুশল। তারপর একে একে মুক্তি পাবে রাজকুমার রাওয়ের সঙ্গে ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’, কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৩’, ‘ধড়ক ২’-সহ আরও কয়েকটি সিনেমা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST