২০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজধানীতে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক : রাজধানীর রামপুরার বাসা থেকে ৯০ এর দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) তার নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ৪-৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যু হয়েছে শিল্পী মনি কিশোরের। রামপুরার বিটিভি ভবনের পেছনের বাসার দরজা ভেঙে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

আরও পড়ুনঃ   সিকান্দার সিনেমায় সালমানের নায়িকা হলেন রাশমিকা

রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান বলেন, মনি কিশোর বাসায় একাই থাকতেন। গত কয়েকদিন ধরে ঘর থেকে বের হননি তিনি। ধারণা করা হচ্ছে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে। দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।

তার মৃত্যুর খবরে অভিনেতা জায়েদ খান তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে লেখেন, ‘কণ্ঠশিল্পী মনি কিশোর। ছোটবেলায় কত গান শুনেছি তার। দেখলেই বুকের মধ্যে জড়িয়ে ধরতেন। ৪ দিন ধরে নাকি মৃত অবস্থায় ঘরের মধ্যে পড়ে ছিল। আজকে তার দেহ উদ্ধার করা হয়েছে। হায়রে শিল্পী জীবন। তার আত্মার শান্তি কামনা করছি।’

আরও পড়ুনঃ   লাক্সের অ্যাম্বাসাডর হচ্ছেন সুহানা খান

উল্লেখ্য, এই কণ্ঠশিল্পীর সবচেয়ে জনপ্রিয় গান ছিল ‘কী ছিলে আমার বলো না তুমি…।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১০

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১২

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৪

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৫

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৬

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৮

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৯

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST