১৬ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

অনলাইন ডেস্ক: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রেনের ধাক্কায় এক গৃহবধূ ও তার পাঁচ বছর বয়সী ছেলের প্রাণ গেছে। পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, সোমবার বিকালে উপজেলার বাগজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সময়, কারণ, ঘটনাস্থল ও নিহতদের পরিচয়ের তথ্য রাত সাড়ে ৮টার দিকে পাওয়া যায়।
নিহতরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের মনিরুজ্জামান মিঠুর স্ত্রী শাহনাজ বেগম (২৫) ও তার ছেলে শোয়াইব জামান (৫)।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “গৃহবধূ শাহানাজ ও তার ছেলে শোয়াইবকে সঙ্গে নিয়ে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।”
পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হলে রাত ১১টার দিকে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান ওসি ফয়সাল বিন আহসান।-বিডিনিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST