৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত, আহত ১০

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার বেলা ১টার দিকে সদরের সাংশৈল ব্রিজ এলাকায় ছাতড়া হাটে গরু কিনতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন রসুলপুর ইউনিয়নের দামপুরা খাসপাড়া এলাকার শরীফ উদ্দিন (৫২) ও চৌরাপাড়া বনগাঁ গ্রামের তরিকুল ইসলামের ছেলে শামীম হোসেন (৩৩)।
এ ঘটনায় চালকসহ আরও ১০ জন আহত হয়ে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তাঁদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য সাতজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার গরু কেনার জন্য ভটভটিযোগে উপজেলার ছাতড়া গরুর হাটে রওনা দেন ১২ গরু ব্যবসায়ী। উপজেলা সদরের সাংশৈল ব্রিজ এলাকায় পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শরীফ উদ্দিনের মৃত্যু হয়। অন্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শামীম হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মাহমুদ। তিনি বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST