২৫ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

সোনাক্ষীর ভিন্ন ধর্মে বিয়ে, যা বললেন তসলিমা

অনলাইন ডেস্ক : বহু জল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ দিনের প্রেমিক জাহির ইকবালের সঙ্গে সাত পাকে বাঁধা পরেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সম্পর্ক শুরুর সাত বছর পর রোববার সন্ধ্যায় কাগজে-কলমে বিয়ে সারে এই জুটি।

এদিকে অভিনেত্রী সোনাক্ষীর সঙ্গে জাহিরের বিয়ে নিয়ে শুরু থেকেই ছিল বহু জল্পনা। যার একটি কারণ ভিন্ন ধর্মে বিয়ে। প্রশ্ন ছিল, মুসলিম ছেলেকে বিয়ে করে সোনাক্ষীর ধর্ম পরিবর্তন প্রসঙ্গে। কিন্তু এমন কিছুই হয়নি। ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’ অনুযায়ী বিয়ে হয়েছে তাদের।

সম্প্রতি সোনাক্ষী ও জাহিরের ভিন্ন ধর্মের বিয়ে প্রসঙ্গে সামাজিক মাধ্যমে নিজের অভিমত ব্যক্ত করেছেন আলোচিত লেখক তসলিমা নাসরিন। এই জুটির ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’ অনুযায়ী বিয়ে দেখে খুশি হয়েছেন তসলিমা। তার কথায়, ‘জাহির তার নামাজ রোজা, আদৌ যদি ইচ্ছে হয়, করবেন। সোনাক্ষীর যদি পুজো করতে ইচ্ছে হয়, করবেন; একই বাড়িতে। কেউ কাউকে বাধা দেবেন না। শাহরুখ খানের বাড়িতেও তো তেমনই হয়। মধুর যে কোনও সম্পর্কে ধর্ম হয়ে ওঠে তুচ্ছ ব্যপার।’

আরও পড়ুনঃ   শাকিবের ‘প্রিন্স’ কত আয় করল?

এর আগে অবশ্য জাহিরের বাবা জানিয়েছিলেন, পুত্রবধূ সোনাক্ষীকে ধর্ম পরিবর্তন করতে হবে না। বলেন, ‘সোনাক্ষীর ধর্মান্তরণ হচ্ছে না, এই ব্যাপারে আমরা নিশ্চিত। বিয়ে হল দুই হৃদয়ের মেলবন্ধন। এখানে ধর্মের কোনও বিষয় নেই। হিন্দুরা ভগবান বলেন আর মুসলিমরা বলেন আল্লাহ্‌। কিন্তু, দিনের শেষে আমরা মানুষ।’

আরও পড়ুনঃ   ভক্তদের সুখবর দিলেন হিনা খান

রোববার বিয়ের আয়োজনের আগে বান্দ্রার একটি মসজিদ থেকে বের হতে দেখা যায় জাহিরকে। সেখান থেকে আশীর্বাদ নিয়ে সোনাক্ষীকে নিয়ে নতুন পথচলা শুরু করেছেন তিনি।

এদিন রাত ৮টা থেকে শুরু হয়েছে সোনাক্ষী-জাহিরের রিসেপশন। নিমন্ত্রিত অতিথিদের জন্য ছিল বিশেষ ড্রেস কোড।

রাতভর পার্টি, নাচে-গানে জমে বিয়ের আসর। কিন্তু এত কিছুর মধ্যে সোনাক্ষীর যমজ ভাই লাভ ও কুশকে দেখা যায়নি। ভারতীয় গণমাধ্যমের খবর, এ প্রসঙ্গে সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহাকে প্রশ্ন করা হলে তাদের অনুপস্থিতির বিষয়টি এড়িয়ে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১০

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১১

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১২

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১৩

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৪

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৫

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৬

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৭

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৮

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৯

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

২০

Design & Developed by: BD IT HOST