২ মে ২০২৬
অনলাইন সংস্করণ

গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার অসীম কুমার, উপ-সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরিফুল ইসলাম, রাজশাহী: গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে সম্পূর্ণ বিনামূল্যে ৩ মাস মেয়াদী আইটি প্রশিক্ষণ কর্মসূচির ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার অসীম কুমার, উপ-সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল নার্সিং কলেজ ও গ্লোবাল আইটি, রাজশাহীর চেয়ারম্যান এডভোকেট মো: আরমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আরিফুল ইসলাম, সহকারী পরিচালক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি), রাজশাহী।

এছাড়াও উপস্থিত ছিলেন কামরুন নাহার ডায়না, প্রকল্প পরিচালক, গ্লোবাল আইটি ও পরিচালক, গ্লোবাল নার্সিং কলেজ, রাজশাহী; ডা: কাওসারুন্নাহার, বিভাগীয় প্রধান, কমিউনিটি মেডিসিন, রাজশাহী মেডিকেল কলেজ এবং রজব আলী খন্দকার, এমডি, গ্লোবাল নার্সিং কলেজ, রাজশাহী। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, প্রশিক্ষক ও শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। আর প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, Md Ekbal kabir-GDF, Md. Al Emran Ridoy-GDF, Md Abu Sayed-WD, Md Asif Ahmed-GD, Shabrina aktar shanta -GD.

আরও পড়ুনঃ   রাজশাহীতে জেলা পরিষদ প্রশাসককে যুব অধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথি বলেন, গ্লোবাল আইটির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা দক্ষ জনশক্তি তৈরি হবে। যা দেশ ও দেশের বাইরে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। এছাড়াও বিশেষ অতিথি মো: আরিফুল ইসলাম বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর এবং দক্ষতা অর্জনের মাধ্যমে ঘরে বসেই দেশ-বিদেশে কাজ করার সুযোগ তৈরি হচ্ছে। তিনি বলেন, Graphic Design, Web Design & Development এবং Digital Content Management-এর মতো কোর্সগুলো বর্তমানে চাকরি ও ফ্রিল্যান্সিং মার্কেটে অত্যন্ত চাহিদাসম্পন্ন।

আরও পড়ুনঃ   জয়া কোনোদিনই মোটা হয় না : প্রসেনজিৎ

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীরা শুধু দক্ষতাই অর্জন করবে না, বরং আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে পারবে। বেকারত্ব দূরীকরণ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মো: আরিফুল ইসলাম আয়োজক প্রতিষ্ঠান গ্লোবাল আইটি, রাজশাহী এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান এডভোকেট মো: আরমান আলীকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি প্রশিক্ষণার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ ও মনোযোগ সহকারে দক্ষতা অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে আয়োজকরা প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক সফলতা কামনা করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST