২৪ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে হাইটেক পার্ক সংলগ্ন মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসরের শুভ উদ্বোধন করেন রাসিক প্রশাসক।

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সোনালী অতীত ক্লাব আয়োজিত রাঙ্গাপরী ডেভেলপার্স অ্যান্ড প্রপার্টিজ মাস্টার্স কাপ ফুটবল (এমসিএফ) টুর্নামেন্ট -২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে হাইটেক পার্ক সংলগ্ন মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফুটবল টুর্নামেন্ট এর দ্বিতীয় আসরের শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী। তিনি খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে খেলোয়াড়দের উৎসাহিত করছেন। ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা অন্বেষণ ও বিকাশে সরকার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ   সন্ত্রাসী ও চাঁদাবাজদের শক্ত হাতে প্রতিহত করা হবে : সমন্বয়ক মাহিন

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রকে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে উল্লেখ করে রাসিক প্রশাসক বলেন, অতীতে রাজশাহীর ক্রীড়াঙ্গন থেকে বহু জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে এসেছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, রাজশাহীর উন্নয়নে অসমাপ্ত অনেক কাজ রয়েছে, সেগুলো দ্রুত সম্পন্ন করা হবে। হাইটেক পার্কের সামনে গুলজারবাগ লেকে দৃষ্টিনন্দন ফোয়ারা স্থাপন করা হবে, যা ভবিষ্যতে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে।

রাসিক প্রশাসক আরও বলেন, রাজশাহী নগরী ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ হিসেবে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। এই সুনাম আরও বৃদ্ধি করে বিশ্ব দরবারে রাজশাহীকে তুলে ধরতে চাই। পাশাপাশি, রাজশাহী মহানগরীকে দেশের শ্রেষ্ঠ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ   শার্শায় কবরস্থান থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

এ সময় হাইটেক পার্ক সংলগ্ন মিনি স্টেডিয়ামের গেট ও গ্যালারি নির্মাণে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন রাসিক প্রশাসক।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাপরী ডেভেলপার্স অ্যান্ড প্রপার্টিজ এর ম্যানেজিং ডিরেক্টর মো: উজ্জল কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার্স কাপ ফুটবল (এমসিএফ) টুর্নামেন্টের আহবায়ক ও সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আলী আফতাব তপন। টুর্নামেন্টে চারটি ফুটবল দল অংশ নিয়েছে।মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে রাঙ্গাপরী ডেভেলপার্স অ্যান্ড প্রপার্টিজ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

১০

রাজশাহীতে ইউনিয়নের কার্যালয় দখলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

১১

জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

১২

রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধারসহ গ্রেপ্তার ১

১৪

মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

১৫

শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

১৭

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ : নারী সহ আটক ২

১৮

বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর-এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাঁদ

১৯

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়

২০

Design & Developed by: BD IT HOST