২১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ান অধিনায়কের

অনলাইন ডেস্ক : ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জাপানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এশিয়ান দেশটির দেওয়া ২০২ রানের লক্ষ্য তাড়ায় অজি অধিনায়ক উইল ম্যালাচেক দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন। যুব বিশ্বকাপে সবচেয়ে কম বল (৫১) মোকাবিলায় ম্যাজিক ফিগার ছুঁয়েছেন তিনি। ফলে ১২৫ বল এবং ৮ উইকেট হাতে রেখেই জিতেছে অস্ট্রেলিয়ান যুবারা।

নামিবিয়ার উইন্ডহোকে গতকাল (মঙ্গলবার) টস জিতে ব্যাটিংয়ে নেমে জাপান অনূর্ধ্ব-১৯ দল ৫০ ওভারে ৮ উইকেটে ২০১ রান তোলে। অভিষেক ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করা হুগো টানি কেলি এবার খেললেন ৭৯ রানের অপরাজিত ইনিংস। এ ছাড়া ৩৩ রান করেন নিহার পারমার। আর কেউ বড় ইনিংস খেলতে না পারায় দুইশ পেরোতেই থামে জাপানের ইনিংস। অজিদের পক্ষে নাদেন কুরি সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন।

আরও পড়ুনঃ   বড় ইনজুরির দুঃসংবাদ রেকর্ড ট্রান্সফারে আসা লিভারপুল তারকার

লক্ষ্য তাড়ায় নেমে টি-টোয়েন্টি মেজাজে রান তুলেছে অস্ট্রেলিয়া। পাওয়ার প্লের ১০ ওভারেই তারা কোনো উইকেট না হারিয়ে ৯৪ রান তুলে ফেলে। দারুণ আগ্রাসী ছিলেন অধিনায় মালাচেক। নিতেশ স্যামুয়েলের সঙ্গে উদ্বোধনী জুটিতে করেন ১৩৫ রান। অজি অধিনায়কের বিদায়ে সেই জুটি ভাঙে। এর আগে তিনি ৫৫ বলে ১২ চার ও ৫ ছক্কায় ১০২ রান করেন। এ ছাড়া স্যামুয়েল ৭৩ বলে ৬০ রান করলে অস্ট্রেলিয়ার জয় সহজ হয়ে যায়। এ নিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচই ৮ উইকেটের ব্যবধানে জিতল অজি যুবারা।

এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল পাকিস্তানের কাসিম আকরামের। ২০২২ আসরে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৬৩ বলে ম্যাজিক ফিগার পূর্ণ করেছিলেন। কাসিমকে ছাড়িয়ে এখন যুব বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিয়ান উইল মালাচেক। তিনি পাকিস্তানি তারকার চেয়ে ১২ বল কম খেলেছেন। তবে সবমিলিয়ে যুব ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির তালিকায় মালাচেকের অবস্থান দ্বিতীয়। এই বছরের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের সামির মিনহাস সেঞ্চুরি করেন মাত্র ৪২ বলে। যা অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে সবচেয়ে দ্রুততম।

আরও পড়ুনঃ   মান্দায় জামায়াতের নির্বাচনী ইশতেহার, নারী ভোটারদের জনসমুদ্র

দ্রুততম শতকের তালিকায় শীর্ষ পাঁচের দুটিই ভারতীয় বিধ্বংসী ব্যাটার বৈভব সূর্যবংশী। এখন পর্যন্ত ওয়ানডেতে তার ৫২, ৫৬ এবং ৬৩ বলে সেঞ্চুরির রেকর্ড রয়েছে। অন্যদিকে, যুব বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরিয়ানের তালিকায় মালাচেক ও কাসিমের পরেই অবস্থান করছেন– রাজ বাওয়া (৬৯), ভিরন চামুদিথা (৭৫) ও জর্জ ভ্যান হিরদেন (৮৯)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST