২৩ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বড় ইনজুরির দুঃসংবাদ রেকর্ড ট্রান্সফারে আসা লিভারপুল তারকার

অনলাইন ডেস্ক : ব্রিটিশ ক্লাব ফুটবলের রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে আলেক্সান্ডার ইসাককে নিউক্যাসল থেকে নিয়েছিল লিভারপুল। কিন্তু যে প্রত্যাশা নিয়ে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে আনা হয়েছিল, তা পূরণ হয়নি। অলরেড ক্লাবটিতে এসে ফিটনেসহীনতা ও ফর্ম নিয়ে ভুগেছেন ইসাক। ফলে ১৬ ম্যাচে মাঠে নেমে মাত্র ৩টি গোল করেছেন। এরই মাঝে বাম পায়ের হাড়ে চিড় ধরা পড়ায় তিনি বড় সময়ের জন্য ছিটকে গেছেন মাঠের বাইরে।

গত শনিবার প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে লিভারপুল। সেদিন ৫৬ মিনিটে গোলের লক্ষ্যে শট নেওয়ার সময় ইসাক প্রতিপক্ষ ডিফেন্ডার মিকি ফন ডে’র চ্যালেঞ্জের মুখে পড়েন। গোল করলেও ঠিকঠাক উদযাপন করতে পারেননি এই সুইডিশ স্ট্রাইকার। দুজনের কাঁধে ভর দিয়ে তাকে মাঠ ছাড়তে হয়। এবার লিভারপুল কোচ আর্নে স্লট জানালেন, দুই মাস পাওয়া যাবে না ইসাককে।

আরও পড়ুনঃ   সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে তুরস্ক

স্লট বলেছেন, ‘রোগ নির্ণয়ের পর, ইসাকের অ্যাঙ্কেলে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তার চিড় ধরা পড়া ফিবুলারও অস্ত্রোপচার হয়েছে। এএক্সএ ট্রেনিং সেন্টারে ইসাকের পুনর্বাসন চলবে। এটি লম্বা সময়ের ইনজুরি হতে যাচ্ছে, দুই মাসের মতো। স্বাভাবিকভাবেই এটি তার জন্য হতাশার এবং আমাদের জন্যও। আমার কাছে (ট্যাকলটি) বেপরোয়া চ্যালেঞ্জ মনে হয়েছে।’

সময়টা ইসাকের জন্য যে কঠিন যাচ্ছে তাও স্বীকার করলেন আর্নে স্লট। এর আগে ঊরুর ইনজুরির কারণে প্রাক-মৌসুম সফরে এশিয়ায় নিউক্যাসলের স্কোয়াডে ছিলেন না ইসাক। অনেক জলঘোলা করে পরে যোগ দেন লিভারপুলে। ট্রাইন্সফার উইন্ডো বন্ধ হওয়ার শেষ মুহূর্তে সাবেক ক্লাব রিয়াল সোসিয়েদাদে অনুশীলন করেন তিনি। এদিকে, চোট থেকে ফেরার সময়টা এখনও পুরোপুরি নিশ্চিত না হলেও, ইসাক মৌসুমের শেষদিকে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন অলরেড কোচ স্লট।

আরও পড়ুনঃ   প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার সরকার

লিভারপুলে যোগ দিয়ে শুরুর দিকে এই শিষ্যের মানিয়ে নিতে পারার ব্যাখ্যা দিয়ে স্লট বলেন, ‘নতুন ক্লাবে যুক্ত হয়ে সে অনেক রোমাঞ্চিত ছিল। চেয়েছিল নিজেদের সব সামর্থ্য ও দক্ষতা দেখাতে, কিন্তু এটি সম্ভব হয়নি। হয়তো কেউ বুঝতে পারছে না, যদি আপনি তিন-চার মাস সিরিয়াস পর্যায়ে অনুশীলন না করেন, এই লিগে খেলা ও উচ্চতর পারফরম্যান্স করা কঠিন। আমরা জানতাম তার সময় লাগবে, এখন দুর্ভাগ্য যে নতুন করে ইনজুরিতে পড়ল।’

কেবল লিভারপুলের জন্যই নয়, ইসাকের চোট সুইডেনকেও দুর্ভাবনায় ফেলেছে। কারণ আগামী মার্চে দেশটি বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে খেলবে। বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে সেখানে নিজেদের বড় তারকাকে অবশ্যই পেতে চাইবে সুইডিশরা। কিন্তু সেখানে তাকে পাওয়ার সম্ভাবনা কম!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST