৩ মে ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে ৫ কেজি গাঁজা উদ্ধার: গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী’র শাহমখদুম থানার নওদাপাড়া আমচত্বর মোড়ে চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাস তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: মাইনুল ইসলাম (৩৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাতপুর এলাকার মো: আরজেদ আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, ২ মে ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে শাহমখদুম থানার একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো।

আরও পড়ুনঃ   নগরীতে ৫ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

এসময় শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: আব্দুল মতিন ও তাঁর টি রাত সোয়া ৯ টায় শাহমখদুম থানার নওদাপাড়া আমচত্বর মোড়ে চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক যানবাহন তল্লাশী করছিলো। কয়েকটি বাস তল্লাশী করার পর রাত ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ গামী একটি বাস তল্লাশী করে বাসের বক্সে রাখা একটি বালতির ভিতর থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা এবং রাজ মিস্ত্রি ও রঙ মিস্ত্রির কাজে ব্যবহৃত কিছু মালামাল জব্দ করা হয় । এরপর সেই বালতি ও মিস্ত্রির ব্যবহৃত মালামালের বস্তার টোকেন মিলিয়ে যাত্রীবেসে থাকা আসামি মাইনুল ইসলামকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   গ্রেপ্তার শিক্ষার্থীদের রাতভর জিজ্ঞাসাবাদ, তথ্য যাচাই করছে পুলিশ

গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে রাজ মিস্ত্রী ও রং মিস্ত্রির রূপ ধারণ করে কুমিল্লা গিয়ে গাঁজা ক্রয় করে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসে । সেখানে মোমিন নামক এক ব্যক্তির নিকট গাঁজা গুলো বিক্রি করবে বলে স্বীকার করে। সে দীর্ঘদিন যাবৎ নিজ এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় গাঁজা ক্রয় বিক্রি করে আসছে।

গ্রেপ্তারকৃত আসামি মাইনুলের বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST