১২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ‘আইনের শাসন প্রতিষ্ঠায় পৃথক সচিবালয় এর ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী ব্র্যাক লার্নিং সেন্টার মিলনায়তনে শনিবার (১২ জুলাই) ‘আইনের শাসন প্রতিষ্ঠায় পৃথক সচিবালয় এর ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন এ মতবিনিময় সভা আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর দায়রা জজ আল আসাদ মো: আসিফুজ্জামান। বিভাগের আট জেলার সকল পর্যায়ের বিচারকবৃন্দ মতবিনিময় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে বিচারকবৃন্দ ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাঁদের আত্মত্যাগ গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় এক নতুন বাংলাদেশের অভ্যুদয়ের প্রতীক হিসেবে স্মরণ করেন। তাঁরা এই আত্মত্যাগকে শোষণ, নিপীড়ন, বৈষম্য এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের এক অবিস্মরণীয় অংশ হিসেবে অবহিত করেন।

সভায় বক্তাগণ আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করার জন্য একটি পৃথক সচিবালয়ের প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা জোর দিয়ে বলেন, আইনের শাসন মানে রাষ্ট্র মানুষের খেয়াল-খুশি বা ইচ্ছার দ্বারা নয়, বরং আইন দ্বারা পরিচালিত হবে। দুঃখজনকভাবে, বাংলাদেশের বিচার বিভাগের সক্ষমতা ও স্বাধীনতা এখনও নির্বাহী বিভাগের উপর বহুলাংশে নির্ভরশীল। বিচারকদের পদ বৃদ্ধি, পদ-সৃজন এবং আদালতের অবকাঠামোগত উন্নয়নের ক্ষমতা নির্বাহী বিভাগের হাতে থাকায় বিচারিক কর্মঘন্টার সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুনঃ   নগর পুলিশের অভিযানে গ্রেফতার ২৬ ও মাদকদ্রব্য উদ্ধার

তাঁরা বলেন, বিচার বিভাগ তার বাজেটের জন্য সম্পূর্ণরূপে নির্বাহী বিভাগের উপর নির্ভরশীল, যা তাদের পূর্ণাঙ্গ স্বাধীনতাকে খর্ব করে। অর্থনৈতিক দুর্বলতা আদালতের অবকাঠামোগত উন্নয়নকে বাধাগ্রস্ত করছে এবং বিচারিক প্রক্রিয়াকে স্থবির করে দিচ্ছে। এসময় বক্তারা বিচার বিভাগের জন্য একটি পৃথক বাজেট কাঠামো এবং স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার অপরিহার্যতা তুলে ধরেন।

বিচার বিভাগের উপর রাজনৈতিক হস্তক্ষেপকে একটি দীর্ঘস্থায়ী সমস্যা হিসেবে চিহ্নিত করে বক্তাগণ বলেন, বিচারকদের বদলি, নিয়োগ, পদায়ন এবং শৃঙ্খলা সংক্রান্ত বিষয়াবলী বহুলাংশে নির্বাহী বিভাগের হাতে ন্যস্ত থাকায় শাসকশ্রেণি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় অযাচিত প্রভাব বিস্তারের চেষ্টা করে। এর ফলে জনগণের মধ্যে বিচার বিভাগের প্রতি আস্থাহীনতা তৈরি হয়। এই সংকট নিরসনে বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা এবং নির্বাহী ও আইনসভা থেকে এর কার্যকর পৃথককরণ অত্যন্ত জরুরি বলে তাঁরা মত দেন।

আরও পড়ুনঃ   বাগমারার মচমইল পাম্পে অভিযান, ৪ মোটরসাইকেল চালকের জরিমানা

ইউরোপের বহু দেশসহ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপালের মতো দেশগুলোতেও বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা রয়েছে উল্লেখ করে সভায় অংশগ্রহণকারীরা স্বাধীনতার ৫৪ বছর পরও বাংলাদেশে বিচার বিভাগের নিজস্ব প্রশাসনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়াকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন। ২০০৭ সালের ১ নভেম্বর বিচার বিভাগকে পৃথক ঘোষণা করা হলেও বিচার বিভাগের অর্থনৈতিক স্বাধীনতা, পৃথক সচিবালয় এবং বিচারকদের শৃঙ্খলা সংক্রান্ত বিষয়সমূহ এখনো সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি বলে তাঁরা উল্লেখ করেন।

এসময় বক্তাগণ ‘বিচার বিভাগের সংস্কার না হলে অন্য সকল সংস্কার অর্থহীন হয়ে পড়বে’ মর্মে প্রধান বিচারপতির একটি বক্তব্য স্মরণ করিয়ে দেন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১০

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১১

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১২

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৫

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৬

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১৭

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১৮

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১৯

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

২০

Design & Developed by: BD IT HOST