১৭ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে বাজারে ৫ দোকানে অভিনব কায়দায় ৪ লাখ সাড়ে ৩২ হাজার টাকা চুরি

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে গোল্লা পাড়া বাজারে ভোর রাতে ৫টি দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। একই মার্কেটের পাঁচটি দোকানের ক্যাশ থেকে চোরের দল চুরি করে নিয়ে গেছে নগদ প্রায় ৪ লাখ ৩২ হাজার ৫শ’ টাকা। তবে, কোন মালামাল চুরি হয়নি। এঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী দোকানীদের সাথে কথা বলে জানা গেছে, সোমবার রাতে প্রতিদিনের ন্যায় নাইট গার্ডরা তাদের দায়িত্ব পালনের পর ভোর ৫টা পর তারা বণিক সমিতি অফিসে চলে যায়। সিসি ফুটেজে দেখা যায়, নাইট গার্ড চলে যাবার পর ৫ জন চোরের দল ভোর সাড়ে ৫টার দিকে প্রতাব সরকারের মার্কেটের ৫টি কাপড় ও গার্মেন্টসের দোকানের সাটারের তালা না ভেঙ্গে সাটার বাঁকা করে দোকানের ভিতরে প্রবেশ করে চুরি করে।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৭

সিট-কাপড় ব্যবসায়ী আবুল কালাম আজাদের দোকান থেকে তিন লাখ ৭৫ হাজার টাকা, সম্পা রানী সিট কাপড়ের দোকান থেকে ৩০ হাজার টাকা, গার্মেন্টস ব্যবসায়ী আলমগীরের দোকান থেকে ১৯ হাজার টাকা, গার্মেন্টস ব্যবসায়ী আবু জানন্নানের দোকান থেকে ১হাজার ৫শত টাকা এবং টেইলার্স ব্যবসায়ীর নায়েব আলী দোকান থেকে ৭ শত টাকা চোরের দল নিয়ে গেছে।

তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, নাইট গার্ডরা রাতে তাদের দায়িত্ব পালন করে ভোর ৫টার দিকে চলে যায়। দোকানের তালা না ভেঙ্গে সাটার বাঁকা করে চোরের দল নগদ টাকা চুরি করে নিয়ে যায়। সিসিটিভির ফুটেজ দেখা গেছে ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৬টার মধ্যে এঘটনা ঘটে। সকাল ৬টার দিকে মেন রোড দিয়ে চোরের দল চলে যেতে দেখো গেছে সিসিটিভির ফুটেজে। বিষয়টি থানায় জানানো হয়েছে। থানার ওসি ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবজাল হোসেন বলেন, অভিনব কায়দায় ৫টি দোকানে চুরি হয়েছে। তালা না ভেঙ্গে সাটার বাঁকা করে চোররা চুরির ঘটনা ঘটিয়েছে। সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে এবং দোষীদের দ্রুুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST