২৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাবিতে ১ যুগ পর প্রকাশ্যে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মসজিদ ও আবাসিক হলে কুরআন পোড়ানোর প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২৩জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

এসময় তারা ‘নারায়ে তকবির, আল্লাহু আকবার’, ‘আল-কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শিবিরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আল-কুরআনের অপমান, সইবেনারে মুসলমান’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

সমাবেশে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, কুরআন আমাদের কলিজার স্পন্দন, কুরআন আমাদের হৃদয়ের টুকরা। কুরআনকে পুড়িয়ে আমাদের হৃদয়ে যে পরিমাণ আঘাত দেয়া হয়েছে এই আঘাত আমাদের মৃত্যু দিয়েও দেয়া যায় না। আমরা বলতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে তারা চুপিচুপি কেন তারা প্রকাশ্যে এসে আমাদের সামনে কুরআন পোড়াক। শিবির শুধু নয় এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী তাদের শাস্তি তাদের সামনেই নিশ্চিত করবে ইনশাআল্লাহ।

আরও পড়ুনঃ   রাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ২৪ দফা ইশতেহার ঘোষণা

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এতে চরমভাবে মর্মাহত হয়েছে। আমরা চাই তাদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের এই কুরআন সকলের মাঝে ছড়িয়ে দিয়ে কুরআনের বিপ্লব ঘটাবো।

শিবিরের দপ্তর সম্পাদক হাফেজ মেহেদী হাসান বলেন, কুরআনে আগুন দেওয়ার মাধ্যমে তারা আমাদের কলিজার বুকে আগুন দিয়েছে। তারা ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখে নাই৷ তারা যে আগুন দিয়েছে সেই আগুনের স্ফুলিঙ্গে তারা ধ্বংস হয়ে যাবে৷ যারাই কুরআনে আগুন দিয়েছে তাদেরকে এই জোহা চত্বরেই ফাঁসি দিতে হবে৷ যদি এর জন্য ছাত্র শিবিরকে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে মাঠে থাকতে হয়, যদি শহিদ হতে হয় আমরা শহিদ হবো ৷ তারপরেও কুরআনের অবমাননা মেনে নিবো না। যদি ডাক আসে তাহলে দিন-রাত ২৪ ঘণ্টা আমরা কুরআনের পাহারা দেয়ার জন্য প্রস্তুত থাকবো৷

আরও পড়ুনঃ   স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রাথমিক ধাপ পেরোলেন তাসনিম জারা

শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সালের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য প্রদান করেন প্রচার ও মিডিয়া সম্পাদক নওসাজ্জামান।

এসময় শিবিরের সাথী, সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST