২২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সাংবাদিক আবেদ খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অনলাইন ডেস্ক : দৈনিক জাগরণের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আবেদ খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করেছেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশ শ্রম আইন (ফৌজদারি) মোকদ্দমা নম্বর ১৬৭/২০২৪ অনুযায়ী তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রোকেয়া রহমান এই আদেশ জারি করেন। পৃথক তিনটি মামলায় আবেদ খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

শ্রম আদালত সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি পৃথক মামলায় সমন জারির জন্য দিন ধার্য থাকলেও আসামি আবেদ খান অনুস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দৈনিক জাগরণের তিন সংবাদকর্মী মো. তাজুল ইসলাম, মো. খোকন মিয়া ও মো. মোরসালিন তাদের প্রাপ্য পাওয়া বুঝে পেতে শ্রম আদালতে মামলাগুলো করেন।

আরও পড়ুনঃ   What’s Happening Right Now: News as It Breaks, Analyzed for You

শ্রম আদালতে করা মামলার বাদী তাজুল, খোকন ও মোরসালিন বলেন, ঘোষণা ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হলেও বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদি বুঝিয়ে দেওয়া হয়নি। বারবার তাগাদা দেওয়ার পরও কোনো সাড়া না পেয়ে প্রাপ্য পাওয়া পেতে আদালতের আশ্রয় নেওয়া হয়। আদালতে সব কাগজ-পত্র জমা দেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস আমরা ন্যায়বিচার পাবো। সঙ্গে আর্থিক প্রাপ্যও বুঝে পাবো।

আরও পড়ুনঃ   রাকসু নির্বাচনে ২৩ পদে ছাত্রদলের মনোনয়ন উত্তোলন

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ও আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী সাংবাদিক আবেদ খানের বিরুদ্ধে সরকারি বাড়ি দখলের অভিযোগে উচ্চ আদালত তার বিরুদ্ধে রায় দিয়েছিলেন। আবেদ খানের বিরুদ্ধে সাংবাদিকদের পাওনাদি বুঝিয়ে না দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের আমলে রাজপথে আন্দোলন ও মানববন্ধন হয়েছে। এ ছাড়া একই আদালতে তার বিরুদ্ধে আরও ৫টি মামলা বিচারাধীন রয়েছে। আবেদ খানের বিরুদ্ধে নিজ জেলা সাতক্ষীরায় ভাই-বোন ও স্বজনদের সম্পত্তি দখলেরও অভিযোগ রয়েছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST