৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

জুয়ার নেশায় নিঃস্ব শিক্ষার্থী, চুরি দেখে ফেলায় গৃহকর্মীকে খুন

অনলাইন ডেস্ক : অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে পড়েন এক শিক্ষার্থী। বাবার কাছ থেকে ল্যাপটপ কেনার নাম করে আনা টাকাও জুয়া খেলে উড়িয়ে দেন। পরে টাকা জোগাড়ে নেমে পড়েন চুরি-ছিনতাইয়ে। সেই চুরির ঘটনা দেখে ফেলায় গৃহকর্মী মাসুদাকে খুন করেন ওই শিক্ষার্থী।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফেনীর পুলিশ সুপার জয়িতা শিল্পী।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রামের হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ওই শিক্ষার্থী আবির আল রাফিকে গ্রেপ্তার করে পুলিশ। রাফি নোয়াখালী জেলার সদর উপজেলার চর মটুয়া গ্রামের মো. মেজবাহ উদ্দিনের ছেলে। তিনি ফেনীর একটি সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে চতুর্থ সেমিস্টারে শিক্ষার্থী।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে গরম রড দিয়ে রিকশাওয়ালাকে রাতভর নির্যাতন

পুলিশ জানায়, গত ২৬ ডিসেম্বর ফেনী পৌরসভাস্থ ফলেশ্বর এলাকার সাবেক কমিশনার ফারুকের বাড়িতে গৃহকর্মী মাসুদাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবির আল রাফি। হত্যাকাণ্ডের পর নিজের পরনের রক্তমাখা জামা কলেজের পেছনের ড্রেনে ফেলে দিয়ে চট্টগ্রামে আত্মগোপনে চলে যান তিনি। প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের হাটহাজারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, ‘জিজ্ঞাসাবাদে আবির আল রাফি জানান, বেশ কিছুদিন ধরে অনলাইনে জুয়া খেলে লোকসানে পড়েন। সেই টাকা জোগাড় করতে ল্যাপটপের কথা বলে বাবার কাছ থেকে টাকা আনেন। বাবার দেওয়া টাকাও জুয়া খেলে উড়িয়ে দেন তিনি। পরে জুয়ার নেশায় টাকা জোগাড়ে চুরি-ছিনতাইয়ে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ফারুক কমিশনারের বাড়িতে চুরি করতে ঢোকেন। এসময় ফারুকের গৃহকর্মী রাফিকে দেখে ফেলায় ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি। পরে গৃহকর্মীর মৃত্যু হলে ওই ঘটনায় ফেনী মডেল থানায় মামলা হয়। পিবিআই ছায়াতদন্ত করে ঘটনার রহস্য উদঘাটনসহ আসামিকে গ্রেপ্তার করে।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST