৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাবি ছাত্রশিবিরের সভাপতি জাহিদ, সেক্রেটারি মুজাহিদ

রাবি প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন এগ্রোনোমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মোস্তাকুর রহমান জাহিদ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদ ফয়সাল।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে ক্যাম্পাসের অদূরে বিনোদপুরে তাদের নিজস্ব ওয়েলফেয়ারে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় এ কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

আরও পড়ুনঃ   একমাত্র জামায়াতই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারবে : ড. মিজানুর

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, স্কুল সম্পাদক সিদ্দিক হোসেন, এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, রাবি শাখা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি আব্দুল মোহাইমিনসহ আরও অনেকে।

নবনির্বাচিত সভাপতি মোস্তাকুর রহমান জাহিদের বাড়ি নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নে। তার বাবা মো. মোজাহারুল হক স্থানীয় দাখিল মাদরাসার শিক্ষক। তার অনার্সে সিজিপিএ ৩.৭৬ এবং মাস্টার্সের প্রথম সেমিস্টারে ৩.৯২ পেয়ে তৃতীয় অবস্থানে আছেন। বর্তমানে তার মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টার চলমান রয়েছে। তিনি ২০২৩ সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফেলোশিপ পান।

আরও পড়ুনঃ   সংস্কার ব্যতীত নির্বাচনে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না

সেক্রেটারি মুজাহিদ ফয়সালের বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি এর আগে রাবি শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে নতুন সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, আল্লাহ আমাদেরকে এই দায়িত্ব অর্পণ করেছেন। সেই দায়িত্ব যেন আমরা ভালোভাবে পালন করতে পারি আপনারা সেই দোয়া করবেন। আমরা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের নিয়ে সুন্দর একটা ক্যাম্পাস গড়ে তুলতে চাই। সবাইকে আমরা পাশে চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১০

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১১

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১২

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৩

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৬

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৮

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৯

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

২০

Design & Developed by: BD IT HOST