২২ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

সংস্কার ব্যতীত নির্বাচনে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না

অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেছেন, সংস্কার ব্যতীত নির্বাচনে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। শুধু নির্বাচনই সব সমস্যার সমাধান নয়। অতীতেও অনেক নির্বাচন হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি বরং সমস্যা সমস্যার জায়গায় রয়ে গেছে। এজন্য নির্বাচনের আগে অন্তত এমন সংস্কার করা উচিত যে সংস্কারের মাধ্যমে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটাধিকারের পরিবেশ নিশ্চিত হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় খুলনার ডুমুরিয়া উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নগর জামায়াতের উদ্যেগে স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনাকে ইসলাম ও সভ্যতাবিরোধী আখ্যা দেন তিনি। ছাত্র-জনতার জুলাই বিপ্লবের সংগঠিত হত্যার বিচার, দুর্নীতি ও চাঁদাবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা সভাপতি মাও. ওমর আলী সভাপতিত্বে ও মোহাম্মদ আলী ওলিয়ার রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশর সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান বলেন, ইসলামী রাষ্ট্র গঠনে দেশের সব ইসালামী মনা শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসলামী শাসনে দেশ ও জাতির কল্যাণের বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে হবে।

আরও পড়ুনঃ   আধুনিক ও কল্যান রাষ্ট্রের রুপকার বিশ্বনবী মুহাম্মদ (সা:) শীর্ষক আলোচনা সভা

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামী আন্দোলনের জেলা শাখার সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জয়েন্ট সেক্রেটারি এসএম রেজাউল করিম সরদার, জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা সভাপতি মাওলানা মাহবুবুল আলম, মাওলানা মুজিবুর রহমান, মুফতি ওমর হোসাইন, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি সাইফুল ইসলাম, মো. হাবিবুর রহমান গোলদার, মো. আবু নাঈম গোলদার, এস এম ইনামুল হাসান সাঈদ, মো. ফরহাদ মোল্লা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১০

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১১

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১২

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৪

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৫

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৬

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৯

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST