৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আধুনিক ও কল্যান রাষ্ট্রের রুপকার বিশ্বনবী মুহাম্মদ (সা:) শীর্ষক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ওলামা বিভাগের উদ্যোগে আধুনিক ও কল্যান রাষ্ট্রের রুপকার বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। শুক্রবার সকাল ৯ টায় রাজশাহী চেম্বার অব কমার্স ভবনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

আল্লাহর আইন চালু করা জরুরী উল্লেখ করে তিনি বলেন, মানুষ আইন তৈরি করে নিজের মতো করে যেমন আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট হাসিনার শাসন আমল। বাংলাদেশের ইতিহাসের জঘণ্যতম অধ্যায় হয়ে থাকবে। গত ১৫ বছর ক্ষমতার মোহে শত শত মানুষকে খুন করে, গুম করে নির্যাতন করা হয়েছে তার কোনো হিসাব নেই। নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে নিজের মতো আইন করেছেন, আইন বাতিল করেছেন।

আরও পড়ুনঃ   বিএনপি মহাসচিবের সঙ্গে চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক

তিনি আরও বলেন, আধুনিক ও কল্যান রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হলো সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর রাসূল (সা:) সেই নেতৃত্বের প্রতীক। তার সমূহান আদর্শই আমাদের পথ নির্দেশিকা। তার রাষ্ট্র পরিচালনার নীতিই আমাদের পাথেয়। কোনো জাতির জন্য কল্যান করতে হলে অবশ্যই আল্লাহর রাসূলের রাষ্ট্রনীতি অনুসরন করতে হবে। আল্লাহর রাসূল (সা:) ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক রাষ্ট্র ব্যাবস্থার রুপকার। তিনি আল্লাহ প্রদত্ত যেই বিধানের প্রেক্ষিতে রাষ্ট্র পরিচালনা করেছেন সেটাই হলো আসল নীতি। আমাদেরকে সেটাই অনুসরণ করতে হবে।

আরও পড়ুনঃ   ধর্ম ও চেতনার ব্যবসা আর চলবে না: সালাহউদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ডা. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে মহানগরী উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. বেলাল হোসাইন, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী সদর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার মহানগরী তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি মাওলানা ইয়াহিয়া ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১০

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১১

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১২

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

১৩

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

১৪

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১৫

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১৬

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৮

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST