৩০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

তর্কাতর্কির মধ্যে বাস উল্টে বনশ্রী খালে, চালকের ‘ইচ্ছাকৃত’ বলে যাত্রীদের অভিযোগ

অনলাইন ডেস্ক : রাজধানীর বনশ্রীতে আলিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে খালে (নড়াই নদী) পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীরা জানান, তর্কাতর্কির পর কয়েকজন যাত্রী চালককে মারধর করেন। পরে চালক ইচ্ছা করেই বাসটি খালের দিকে নামিয়ে দেন।

বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিস ও রামপুরা থানা-পুলিশ কাজ করছে। বাসটি স্টাফ কোয়ার্টার থেকে মোহাম্মদপুর শিয়া মসজিদ রুটে চলাচল করে।

সরেজমিনে দেখা গেছে, আলিফ পরিবহনের বাসটি বনশ্রীর জি-ব্লক মেরাদিয়া বাজারে নড়াই নদীতে উল্টে পড়ে আছে। নড়াই এক সময় নদী থাকলেও এখন এটিকে মেরাদিয়া খাল বলেন স্থানীয়রা। বাসটির সামনের অংশ পানির ভেতরে, পেছনের অংশ তীরে রয়েছে। উল্টে থাকা বাসের ভেতরে উদ্ধারকাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ভেতরে তাঁরা কাউকে পাননি। বাসটিকে উদ্ধার করতে রামপুরা থানা-পুলিশ ঘটনাস্থলে একটি রেকার নিয়ে এসেছে।

বাসে থাকা এক যাত্রী বলেন, ‘চার নারী ও দুই পুরুষ যাত্রীর সঙ্গে প্রথমে বাসের কন্ট্রাক্টরের সঙ্গে ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। কন্ট্রাক্টরের চাওয়া অনুযায়ী ১৫ টাকা করে তাঁরা ভাড়াও দেন। তবে ওই যাত্রীদের যেখানে নামানোর কথা ছিল, সেখানে নামানো হয়নি। গাড়িটি রানিংয়ের ওপর ছিল। এক নারী নামার সময় পা পিছলে পড়ে যান। পরে দুই পুরুষ যাত্রী চালকের সঙ্গে ঝগড়ায় জড়ান। তাঁরা চালকের কলার ধরে মারধর করেন। আমরা মারধর করতে নিষেধ করি। তবে তাঁরা থামছিলেন না। তাঁদের প্রশাসনের লোক মনে হয়েছিল। পরে বাসটি বনশ্রীতে ফেমাস হসপিটালে সামনে এসে থামে। তখনও যাত্রীরা চালককে মারধর করছিলেন। চালক মারধর থেকে বাঁচতে বাসটি নদীর দিকে নিয়ে যান। এরপর চালক গ্লাস ভেঙে বের হয়ে যান। কিছু যাত্রী নদীতে পড়ার আগেই লাফিয়ে বের হন। তবে কিছু যাত্রী নদীতে পড়ে যান, তাঁরাও পরবর্তীতে বের হন। আমি গাড়ি চালকের পেছনেই বসা ছিলাম। ভেতরে কেউ আটকা নেই বলে আমার মনে হচ্ছে। গাড়িতে ৩০-৩৫ জন যাত্রী ছিল।’

আরও পড়ুনঃ   গাছ বিক্রির অর্থ নিয়ে বিরোধ: গাছ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

প্রত্যক্ষদর্শী জেহাদ নামে এক তরুণ বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আলিফ পরিবহনের বাসটি উল্টে নদীতে পড়ে। এর আগে মেরাদিয়ার বাগান বাড়ি স্ট্যান্ডে এক নারীকে নামানোর সময় ওই নারী যাত্রী পড়ে যান। তাঁর সঙ্গে থাকা দুই পুরুষ যাত্রী চালকের সঙ্গে তর্কে জড়ান। চালক গাড়িটি চালিয়ে বনশ্রীর জি ব্লক পর্যন্ত চলে আসেন। তখন ওই দুই যাত্রী তাঁকে মারধর করলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খালের ভেতরে পড়ে যায়।’

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সম্ভাব্য স্থান পরিদর্শন

ইব্রাহিম নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, বাসের ভেতর নারী ও শিশুও ছিল। ঘটনার পর থেকে গাড়ির চালক এবং হেলপার পলাতক রয়েছেন।

রামপুরা থানার এসআই গোলাপ মাহমুদ বলেন, ‘ডেমরার মস্ত মাঝি এলাকা থেকে চারজন নারী ও দুজন পুরুষ যাত্রী বাসটিতে ওঠেন। তাঁদের মেরাদিয়া বাগান বাড়ি এলাকায় নামার কথা ছিল। তাঁদের ঠিকমতো নামিয়ে দেননি গাড়ি চালক। একজন নারী বাস থেকে নামার সময় পড়ে যান। তখন তাঁর সঙ্গে থাকা দুই পুরুষ যাত্রী গাড়ি চালককে গাড়িটি থামিয়ে ভালো করে নামানোর অনুরোধ জানান। তবে গাড়িচালক তাঁদের অনুরোধ না শুনে চালাতে থাকেন। এরপর ওই দুই পুরুষ যাত্রী গাড়ি চালকের সঙ্গে তর্কে জড়ান। চালককে মারধর করেন। একপর্যায়ে গাড়িটি উল্টে খালে পড়ে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে কেউ বাসের ভেতরে আটকা পড়েছেন এমন খবর এখনো পাইনি। যারা বাসের ভেতর ছিলেন, তাঁরা সাঁতরে উঠেছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে কারও আঘাত গুরুতর নয়।

তিনি বলেন, ‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়েছিল নাকি চালক ইচ্ছে করে খালের ভেতরে ফেলেছেন, সেটি আমরা খতিয়ে দেখছি। কারণ কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন, চালক ইচ্ছা করে বাসটি খালের দিকে নামিয়ে দেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST