৩০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

৯০ হাজার ফেসবুক আইডি ব্লক করেছেন ডলি সায়ন্তনী

অনলাইন ডেস্ক : রং চটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা, লাল শার্ট গায়ে তার বুক খোলা, সানগ্লাস কপালে আছে তোলা, রাখনা কেন ঢেকে ঐ দুটি চোখ, হেই যুবক….অসংখ্য গানের কারণে জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী।

গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়াই করেছিলেন তিনি। কিন্তু সংগীতাঙ্গনের জনপ্রিয়তা ভোটের মাঠে কাজে লাগাতে পারেননি এই শিল্পী। নির্বাচনে ডলি পেয়েছিলেন মাত্র ৪ হাজার ৩৮২ ভোট। এরপরই লোকচক্ষুর আড়ালে চলে যান এই কণ্ঠশিল্পী।

তবে সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসের কারণ নতুন করে আলোচনায় ডলি সায়ন্তনী। মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে জানালেন, উল্টাপাল্টা মেসেজ দেওয়ার কারণে এখন পর্যন্ত ফেসবুকে প্রায় ৯০ হাজার আইডি ব্লক করেছেন তিনি।

আরও পড়ুনঃ   বাজতে চলেছে বিয়ের সানাই, সোহিনীর চেয়ে বয়সে কত ছোট শোভন

ডলি সায়ন্তনী তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি এই পর্যন্ত ৯০,৮৭০ জনকে ব্লক মেরেছি। যারা আমার পেজকে দেখতে চান না তারা দেখবেন না, প্লিজ। আর কেউ যদি উল্টা পাল্টা মেসেজ করবেন, তো ব্লক খাবেন।’

ফেসবুকে ডলি সায়ন্তনীকে অনুসরণ করছেন প্রায় ১০ লাখ মানুষ। সেখান থেকেই ৯০ হাজার আইডি ব্লক করার কথা জানালেন এই শিল্পী।

যদিও ডলির সেই ফেসবুক স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় ভক্তরাও বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ শিল্পীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কেউ আবার আলোচনায় আসার জন্য গায়িকা মিথ্যা তথ্য শেয়ার করেছেন, এমনটাও দাবি করেছেন।

আরও পড়ুনঃ   যে প্রেমিকের কারণে মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন সুস্মিতা

প্রসঙ্গত, ১৯৯০ সালে নবম শ্রেণিতে পড়ার সময় মিল্টন খন্দকারের কথা ও সুরে সেলেক্স-এর ব্যানারে প্রথম ডলির একক অ্যালবাম ‘হে যুবক’ বাজারে আসে। মাসুদ পারভেজ প্রযোজিত ‘ঘেরাও’ সিনেমাতে তিনি প্রথম প্লে-ব্যাক করেন। ডলি সায়ন্তনী এ পর্যন্ত ১৫টি একক এবং শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবামে সাতশ’র বেশি গানে কণ্ঠ দিয়েছেন।

তার সুদীর্ঘ কর্মজীবনে তিনি ১৫টি একক অ্যালবাম, ১০০টির উপরে দ্বৈত ও মিশ্রিত অ্যালবামের কাজ করেছেন। এছাড়াও তিনি ৭০০টির উপরে বাংলা চলচ্চিত্রে কাজ করেছেন। তার গাওয়া প্রথম চলচ্চিত্র ছিল ‘উত্থানপতন’। গানের কথা ছিল রংচটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST