২৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

যে প্রেমিকের কারণে মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন সুস্মিতা

অনলাইন ডেস্ক : বি-টাউনের জনপ্রিয় অভিনেত্রী এবং ১৯৯৪ সালের মিস ইউনিভার্স সুস্মিতা সেন। এখনও পর্যন্ত বিয়ে না করলেও, সুস্মিতার জীবনে এসেছে একাধিক সম্পর্ক। এই বিষয়ে তিনি বরাবরই খোলামেলা আলোচনা করতে ভালোবাসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা নিজের জীবনের সেই বিশেষ মানুষটির কথা ফাঁস করলেন, যার সমর্থন ছাড়া হয়তো তিনি বিশ্বসুন্দরী হয়ে উঠতে পারতেন না।

অভিনেত্রীর প্রথম প্রেমিকের নাম ছিল রজত তারা। সুস্মিতা জানান, রজত শুধু তার প্রেমিক ছিলেন না, ছিলেন তার স্বপ্নপূরণের প্রধান সহায়ক। রজত সুস্মিতাকে মিস ইউনিভার্স হতে সাহায্য করার জন্য নিজের চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন।

আরও পড়ুনঃ   ফের বিয়ে করছেন নাগা, প্রাক্তনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সামান্থার

সুস্মিতা সেন বলেন, ‘রজত সেই সময়ে চাকরি পর্যন্ত ছেড়েছিল আমার জন্য। সে অত্যন্ত দায়িত্বশীল মানুষ। তার সাপোর্ট ছাড়া আমি মুম্বাইয়ে এক মাসও কাটাতে পারতাম না।’

তার কথায়, ‘রজত নিজের স্বপ্ন ত্যাগ করেছিলেন যাতে আমি আমার স্বপ্নপূরণ করতে পারি। আমার প্রতি তার ভালোবাসা এবং বিশ্বাস অটুট। আজ আমি যা হয়েছি, সবই তার জন্যই।’

রজত তারার দায়িত্বশীলতা শুধু সুস্মিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সেই কঠিন সময়ে রজতই সুস্মিতার পরিবারকে আশ্বস্ত করেছিলেন। অভিনেত্রীর মাকে তিনি বলেছিলেন যে, সুস্মিতার সঙ্গে তিনি সবসময় থাকবেন। সেই সময় রজত একটি পোশাক সংস্থায় চাকরি করতেন।

আরও পড়ুনঃ   আলোচিত নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

কিন্তু মিস ইউনিভার্স জয়ের পর দু’জনের পথ আলাদা হয়ে যায়। সম্পর্ক না টিকলেও রজতের প্রতি সুস্মিতার সম্মান আজও অটুট রয়েছে।

প্রসঙ্গত, সুস্মিতা সেন ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত অভিনেতা রণদীপ হুদার সঙ্গে সম্পর্কে ছিলেন। এরপর তিনি ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মডেল রোমান শলের সঙ্গে সম্পর্ক রাখেন। ২০২২ সালের জুলাই মাসে খবর প্রকাশিত হয় যে তিনি ব্যবসায়ী ও ক্রিকেট প্রশাসক ললিত মোদির সঙ্গে সম্পর্কে আছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ললিত মোদি নিশ্চিত করেন যে তার সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্ক ভেঙে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST