২৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ক্যাটরিনাকে নিয়ে প্রযোজকের সঙ্গে হাতাহাতি করেছিলেন কেন সালমান

অনলাইন ডেস্ক : ক্যারিয়ারের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক বিতর্কে জড়িয়েছেন বলিউড হিরো সালমান খান। কখনও অবিবাহিত জীবন, প্রেমিকার তালিকা, কখনও আবার কৃষ্ণসার হরিণ হত্যা। তাকে নিয়ে সংবাদের শিরোনাম যেন এসব বিষয়েই।

এবার আরেকটি বিষয় খবরের পাতায় উঠতে যাচ্ছে ভাইজানকে নিয়ে। প্রাক্তন প্রেমিকা বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়ে নাকি প্রযোজকদের সঙ্গে বিতণ্ডায় লিপ্ত হয়েছিলেন সালমান। যা এক পর্যায়ে নাকি হাতাহাতি পর্যন্ত পৌঁছে গিয়েছিল।

ভারতীয় গণমাধ্যমের খবর, একটি পার্টিতে বান্টি ওয়ালিয়া নামে এক প্রযোজকের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন সালমান খান। বাকযুদ্ধের পর ঘটে হস্তযুদ্ধ! যে ঘটনার কারণ ছিলেন সালমানের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা।

আরও পড়ুনঃ   আমার অনেকগুলো বর কোথায়- পরীমণি

ঘটনাটি ২০১১ সালের। সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্তের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন সালমান ও ক্যাটরিনা। সেখানেই বান্টি ওয়ালিয়ার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় সালমানের। আগে থেকেই বান্টির সঙ্গে খুব একটা মধুর সম্পর্ক ছিল না ভাইজানের। সালমানের ভাই সোহেল খানের সঙ্গে একটি ব্যবসা করার কথা ছিল বান্টির। কিন্তু সেটি শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। তবে পার্টিতে অন্য একটি বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়েছিল।

এই সময়ে ক্যাটরিনা কাইফ প্রযোজক হিসেবে কাজ শুরু করার কথা ভাবছিলেন। ফরাসি ছবি ‘সুইন্ডলার্স’-এর হিন্দি সংস্করণ করার পরিকল্পনা ছিল তার। এই ছবিতে নিজের বোন ইসাবেলাকেই নায়িকার চরিত্রে রাখতে চেয়েছিলেন ক্যাটরিনা। কিন্তু সেই ফরাসি ছবির স্বত্ব কিনে ওঠা হয়নি অভিনেত্রীর। তখন বান্টি ওয়ালিয়া এই ফরাসি ছবির স্বত্ব কিনে নেন। আর এতেই চটে যান সালমান।

আরও পড়ুনঃ   আপাতত বাসায় ফেরার অবস্থায় নেই হাসান মাসুদ

ক্যাটরিনার পরিকল্পিত কাজ হাতিয়ে নেওয়ার অভিযোগে পার্টিতে বান্টি ওয়ালিয়ার ওপর রেগে ফেটে পড়েন সালমান। ঝামেলা থেকে প্রায় হাতাহাতি পর্যায়ে গেলে সঞ্জয় দত্তের গার্ড এসে বিষয়টি সামাল দেন। পার্টি থেকে বান্টি ওয়ালিয়াকে সরিয়ে নিয়ে যান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১০

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১১

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১২

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৩

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৪

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৫

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৬

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৭

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১৮

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১৯

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST