২৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সাবেক প্রতিমন্ত্রী দারাসহ আ’লীগের ৪০ নেতা-কর্মীর নামে আদালতে মামলা

পুঠিয়া প্রতিনিধি: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক প্রতিমন্ত্রী এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ দারাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।চাঁদাদাবি ও বিস্ফোরক আইনে ৪০ জন নামীয় ছাড়াও অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ২০ জনকে। বাদীর দায়ের করা অভিযোগ আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নির্দেশ দিয়েছেন আদালত।

গত বৃহস্পতিবার রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদিঘী গ্রামের রাকিবুল ইসলাম বাদী হয়ে জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি দায়ের করেন। রাকিবুল ইসলাম ওই গ্রামের নাজিমুদ্দিন প্রামাণিকের ছেলে। এছাড়াও তিনি ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ছাড়াও উল্লেখযোগ্য আসামীরা হলেন, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুল মজিদ সরদার, জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, আওয়ামী লীগ নেতা হালিম শাহ, পুঠিয়ার বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বদি, পুঠিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমন, বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা রাজিবুল ইসলাম রাজিব, আব্দুল জলিল ও ছাত্রলীগ নেতা মানিক ইসলাম প্রমুখ।

আরও পড়ুনঃ   শ্যালিকাকে গণধর্ষণের পর হত্যা, দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

বাদীর আইনজীবী এড. আব্দুল্লাহ আল মামুন জানান, ২০১১ সালের ২০ মার্চ সন্ধ্যা ৬টার দিকে পুঠিয়া উপজেলার শিবপুর হাটে রাজশাহী জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক ও সাবেক সাংসদ এড. নাদিম মোস্তফার উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির তৎকালীন মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এমন সময় এজাহার নামীয় সহ অজ্ঞাত আসামীরা দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে বেধড়ক মারপিট শুরু করেন এবং বিস্ফোরণ ঘটান। এক পর্যায়ে বাদী রাবার বুলেটে আঘাতপ্রাপ্ত হলে তাকে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়। বাদী ২৪ দিনে কারাবাসের পর জামিনে বের হয়ে তার জব্দকৃত মোটরসাইকেল নিতে গেলে আসামীরা চাঁদা দাবি করেন। এ কারনে বাদী দীর্ঘদিন এলাকা ছেড়ে পালিয়ে ছিলেন।

আরও পড়ুনঃ   সাত মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার

আইনজীবী এড. আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, প্রাণভয়ে বাদী এতোদিন মামলা করতে না পারলেও ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হবার পর বাদী আদালতে উপস্থিত হয়ে আসামীদের বিরুদ্ধে ৪৪৭/৪৪৮/৩২৩/৩০৭/৩৮৬/৩৮৬/৫০৬(২) দঃবিঃ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলী আইনের (সং ০২) এর ৩/৪/৫ ধারায় মামলার আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক বাদীর আবেদন গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে আদেশ দিয়েছেন।

পিবিআই রাজশাহীর পুলিশ সুপার জুলফিকার আলী হায়দার বলেন, আদালত থেকে এ ধরনের কোনো মামলা তদন্তের জন্য এখনো (শুক্রবার বিকেল পর্যন্ত) আদেশ বা নির্দেশনা আসেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST