৩১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

বগুড়ায় বিএনপির সাধারণ সম্পাদক ৪ দিনের রিমান্ডে

বগুড়া প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলন চলাকালে বগুড়ায় আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগের মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা এই রিমান্ড মঞ্জুর করেন।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ২২ জুলাই রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।
আদালত বুধবার রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করেন। সে অনুযায়ী বুধবার শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে কয়েক হাজার শিক্ষার্থী বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনাসহ জেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনার সাত দিন পর বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা।
ওই মামলায় জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাসহ ৮৭ জনকে আসামি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST