৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী-শাশুড়ি-ননদের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় লাবনী আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী-শাশুড়ি ও ননদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, তা অনাদায়ে আরও ২ বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। রায়ের বিষয়টি ওই আদালতের বেঞ্চ সহকারী তরিকুল ইসলাম স্বপন ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন- আক্কেলপুর উপজেলার আব্দুল্লাপুর গ্রামের মৃত আ: আব্দুল মতিনের স্ত্রী ও নিহত গৃহবধূর শাশুড়ি হাসনা হেনা, নিহতের স্বামী আবুল কামাল আজাদ ও নিহতের ননদ নওগাঁ সদরের নগর কুসুম্বী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী লাজী। রায় প্রদানের সময় সকলেই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশের নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ   শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাই চান পর্দানশিন নারীরা

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, আক্কেলপুরের আব্দুল্লাপুর গ্রামের আবুল কালাম ও লাবনী আক্তার দম্পতির সংসারে প্রায়ই ঝগড়া-বিবাদ চলছিল। লাবনী আক্তারকে তার শাশুড়ি, ননদ নির্যাতন করতেন। গত ২০১৬ সালের ২৩ জুন রাতে তারা লাবনীকে নিযার্তন করেন। এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরেরদিন সকালে লাবনী গলায় ফাঁস দিয়ে মারা গেছে বলে তার বাবার বাড়ির লোকজনদের জানায়। তবে লাবনীর বাবার বাড়ির লোকজন নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পায় এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

আরও পড়ুনঃ   এবার ট্রাইব্যুনালে মামলা করলেন র‍্যাবের গুলিতে পা হারানো লিমন

এ ঘটনায় ওই দিন ২৪ জুন নিহতের ছোট ভাই ওয়াহেদ বাদী হয়ে বোনের স্বামী, শাশুড়ি, জা ও ননদকে আসামি করে থানায় মামলা করেন। মামলাটি পুলিশ ও সিআইডির কর্মকর্তারা তদন্ত করেন। তদন্ত শেষে গত ২০১৮ সালের ২০ নভেম্বর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আর নিহত গৃহবধূর জাকে মামলা থেকে অব্যাহতি দিতে আদালতের কাছে প্রার্থনা করেন তদন্তকারী কর্মকর্তারা। আদালত তাকে অব্যাহতি দেন। এরপর মামলাটি দীর্ঘ শুনানি হয় এবং বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের সঙ্গে সংসদ সদস্য ও নেসকো চেয়ারম্যানের মতবিনিময়

১০

ভাঙ্গায় মাচা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

১১

বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ

১২

হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের

১৩

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী

১৪

সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত : আব্দুল আউয়াল

১৫

জুলাই অভ্যুত্থানের অর্জন, বর্জন ও বিসর্জন

১৬

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

১৭

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

১৮

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

১৯

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST