২১ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

মোহম্মদ শামির সঙ্গে বিয়ের গুঞ্জন, মুখ খুললেন সানিয়া মির্জার বাবা

অনলাইন ডেস্ক :ভারতের সবচেয়ে বিখ্যাত নারী টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা। অন্যদিকে মোহম্মদ শামি দেশটির বিশ্ব চ্যাম্পিয়ন দলের তারকা ক্রিকেটার। দুজন দুই ভুবনের খেলোয়াড় হলেও সম্প্রতি তাঁদের এক করে ফেলেছেন ভক্ত ও কৌতূহলী মানুষেরা।

গুঞ্জন উঠেছে তাঁরা বিয়ে করতে যাচ্ছেন। এর কারণও আছে। সম্প্রতি এই দুই তারকাই দাম্পত্য জীবনে ভাঙনের শিকার হয়েছেন। স্ত্রী হাসিনের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে শামির। আর পাক ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন সানিয়া।

এ অবস্থায় সম্প্রতি শামি ও সানিয়ার বিয়ের গুঞ্জন ছড়াতে শুরু করেছিল। তবে বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা। এনডিটিভির কাছে বিয়ের গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, ‘এই সব কিছুই ভুয়া। তারা দুজনের কখনো দেখাই হয়নি।’

আরও পড়ুনঃ   ‘মাসুদ রানা’ সিরিজের গল্পে আসছে ওয়েব ফিল্ম, থাকছেন মৌ

এ বিষয়ে এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পাঁচ মাস পর সম্প্রতি হজে গেছেন ভারতীয় টেনিস আইকন সানিয়া মির্জা। পেশাদার টেনিস থেকে ইতিমধ্যে তিনি অবসর নিলেও বর্তমানে তিনি ২০২৪ সালের ফ্রেঞ্চ ওপেনের নীতিনির্ধারক হিসেবে কাজ করছেন। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছিলেন, তিনি একটি পরিবর্তনমূলক অভিজ্ঞতার ভেতর দিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং এর মধ্য দিয়ে তিনি আরও ভালো মানুষ হয়ে ফিরে আসার আশা করছেন। মনের ইচ্ছা পূরণ এবং সুপথ দেখানোর জন্য তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাও করেছিলেন।

আরও পড়ুনঃ   শঙ্কায় রাশমিকার সিনেমা!

 

সানিয়া লিখেছিলেন, ‘আমি অনেক সৌভাগ্যবতী এবং কৃতজ্ঞতা অনুভব করছি। আমি সারা জীবনের জন্য এই যাত্রা শুরু করেছি, আপনারা আমাকে আপনাদের চিন্তা ও প্রার্থনায় রাখবেন। আমি একজন সহৃদয় এবং শক্ত ইমান নিয়ে ভালো মানুষ হয়ে ফিরে আসার আশা করছি।’

সম্প্রতি ভারতীয় একটি টিভি চ্যানেলের জনপ্রিয় কমেডি শোতেও দেখা গিয়েছিল সানিয়া মির্জাকে। ওই শোর উপস্থাপক কপিল শর্মাকে তিনি তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের বর্ণনা দিয়েছিলেন। বিশেষ করে ২০১৫-১৬ সালে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে তাঁর জুটি বাঁধার সময়টিকে তিনি তাঁর আলোচনায় প্রাধান্য দিয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST