১৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল, থানায় গেলেন হেলেন

অনলাইন ডেস্ক : ভারতের দক্ষিণি সিনেমার অভিনেত্রী ওভিয়া হেলেন হঠাৎ করেই শিরোনামে উঠে এসেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ১৭ সেকেন্ডের একটি অন্তরঙ্গ ভিডিও ফাঁস হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, ভিডিওটি এই অভিনেত্রীর। তবে তামিল ও মালয়ালম সিনেমার এ অভিনেত্রী জানিয়েছেন, ভিডিওটি বিকৃত। বিষয়টি নিয়ে ইতোমধ্যে পুলিশে অভিযোগ করেছেন অভিনেত্রী।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওভিয়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁসের খবরটি এখন ভারতজুড়ে আলোচিত হচ্ছে।

তবে এই অভিনেত্রীর পক্ষ থেকে বলা হয়েছে, এটি ডিপফেক ভিডিও। ভিডিওতে থাকা নারীটি ওভিয়া নন। তাকে হেয় করার উদ্দেশে ভিডিওটি ছড়ানো হচ্ছে। যে কারণে আইনি ব্যবস্থা নিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   চারঘাট মডেলথানা পুলিশ কর্তৃক ৬২কেজি গাঁজা-সহ গ্রেফতার: ১

এ বিষয়ে ওভিয়ার ম্যানেজার গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এটা ডিপফেক ভিডিও। ওভিয়াকে হেয় করার উদ্দেশে অন্য কারও ভিডিওতে তার চেহারা জুড়ে দেওয়া হয়েছে। যারা করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন অভিনেত্রী। পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দেওয়া হয়েছে।’

ওভিয়ার ম্যানেজার আরও জানিয়েছেন, এটি যেহেতু স্পর্শকাতর বিষয়, ফলে এখনই অভিযুক্তের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করতে চাচ্ছেন না তারা।

তবে কেরালার ত্রিশুর থানায় যে অভিযোগ দেওয়া হয়েছে অভিনেত্রীর পক্ষ থেকে, সেখানে অভিযুক্ত হিসেবে উঠে এসেছে ওভিয়ার এক সময়ের বন্ধু তারিকের নাম। তারিকের সঙ্গে এক সময় ভালো সম্পর্ক ছিল অভিনেত্রীর।

আরও পড়ুনঃ   আমরা কচি খুকি নই, বয়স হয়েছে : রুনা খান

তবে অসৌজন্যমূলক ব্যবহারের কারণে তারিকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওভিয়া। ক্ষিপ্ত হয়ে সে অন্য কারও অন্তরঙ্গ ভিডিওর সঙ্গে ওভিয়ার চেহারা জুড়ে দিয়ে অনলাইনে ছড়িয়ে দিয়েছে, এমনটাই ধারণা করা হচ্ছে।

ওভিয়া নামে পরিচিতি পেলেও অভিনেত্রীর আসল নাম হেলেন নেলসন। মালয়ালম সিনেমা ‘কাঙ্গারু’ দিয়ে ২০০৭ সালে বড় পর্দায় অভিষেক হয় তার। দুই বছর পর ‘কালাভানি’ দিয়ে তামিল সিনেমায় অভিনয় শুরু করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময়

বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

রাকাব-এ নিয়াগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

১০

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

১১

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই : এলজিআরডি মন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

১৩

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

১৪

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

১৬

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

১৭

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

১৮

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১৯

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

২০

Design & Developed by: BD IT HOST