১৫ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

প্রাইভেটকারে কোরবানির পশু নিয়ে আসেন মিষ্টি জান্নাত!

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এরপর অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সেই আগুনে ঘি ঢালেন তিনি।

বিষয়গুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় এক সংবাদ সম্মেলন করে সকল বিতর্ক ও গুঞ্জনের জবাব দেন এই নায়িকা। তবুও থামেনি মিষ্টিকে নিয়ে আলোচনা। অভিনেত্রীর লাইফস্টাইল, বিয়ে নিয়ে নানা মুখরোচক খবরে হরহামেশাই সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি।

সম্প্রতি রাজধানীতে একটি শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন মিষ্টি জান্নাত। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আল্লাহর বিধান আছে বলেই কোরবানি দেন তিনি। তবে কোরবানি ঈদের সময় বেশ কষ্ট পান অভিনেত্রী।

আরও পড়ুনঃ   মুরগি চুরি করতে গিয়ে দেখা, তাহমিনার প্রেমে পড়েন জয়নাল

মিষ্টি জান্নাত বলেন, ‘আমার কোরবানি ঈদের সময় খুব কষ্ট লাগে। গরু, ছাগল কিংবা খাসি এসব কাটলে আমার খুব মায়া লাগে। কারণ আমি তো অনেকগুলো কুকুর-বিড়াল পালি, তাই ওদের কথা মনে পড়ে যায়।’

 

এই অভিনেত্রী বলেন, ‘প্রতিবার কোরবানি ঈদে কী করি, গরু-ছাগল-খাসি এগুলো আমার গাড়ির পেছনের সিটে করে নিয়ে আসি।’

এরপর একটু থেমে মিষ্টি জান্নাত বলেন, ‘গরু তো নিয়ে আসা সম্ভব হয় না, তবে ছাগল কিংবা খাসি নিয়ে আসি। দেখা যায়, আমি সামনে বসি- ড্রাইভার পাশে, আর ছাগল-খাসি পেছনের সিটে।’

আরও পড়ুনঃ   সাংবাদিকদের উচিত ফ্যাক্ট চেক করা : স্বস্তিকা

 

হাটে যেতে পছন্দ করেন জানিয়ে এই নায়িকা বলেন, ‘ছোট থেকেই আমি হাটে যেতে পছন্দ করি। এখনও যাই। এবার হয়তো ঢাকাতে ঈদ করবো। একটা গরু কিনবো, সাথে ছাগল ও খাসি নিব। যদি উট পাই, তাহলে সেটাও নিতে পারি।’

 

ভাইরাল হওয়ার পর থেকে তার কাজের সংখ্যা বেড়েছে জানিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘অনেক নতুন সিনেমার প্রস্তাব এসেছে। দেশের বাইরে শো বেড়েছে। ঈদের পর তিনটি শো আছে লন্ডন, আমেরিকা ও কানাডা। সবকিছু ঠিক থাকলে শোগুলোতে অংশ নেব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী

ডিবি-পুলিশ পরিচয়ে সন্তান আটকের ভয়, টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র’

দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর

১০

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

১১

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

১২

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

১৩

শুভ জন্মাষ্টমী আজ

১৪

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৫

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

১৬

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৭

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

১৮

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

১৯

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

২০

Design & Developed by: BD IT HOST