৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সেই কামালই পপির স্বামী, আছে চার বছরের সন্তানও

অনলাইন ডেস্ক : বছরখানেক আগেই খবর রটে- বিয়ে করেছেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। তার স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি একজন জাহাজ ব্যবসায়ী।

সে সময় জানা যায়, বর্তমানে ধানমন্ডিতে থাকছেন পপি। দুই বছরের একটি পুত্রসন্তান রয়েছে তার। যার নাম আয়াত। স্বামীর পরিবার পপিকে এখনও মেনে নেয়নি বলে অনেকটা বাসাবন্দি সময় কাটাচ্ছেন তিনি।

পপিকে বিয়ের তথ্য প্রকাশ্যে আসার পর সেসময় খবরটি মিথ্যা বলে দাবি করেন জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামাল। তিনি বলেন, ‘পপি আমাদের পারিবারিক বন্ধু। তাকে বিয়ের প্রশ্নই আসে না। একটা মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব ছড়াচ্ছে।’

ব্যক্তিজীবনে এই ব্যবসায়ী বিবাহিত। তার তিনটি সন্তানও রয়েছে। পপির সঙ্গে বিয়ের খবর তার স্ত্রী উপভোগ করছেন বলেও মন্তব্য করেন আদনান উদ্দিন।

আরও পড়ুনঃ   পাত্রপক্ষ চায়, বিয়ের পর অভিনয় ছেড়ে দেই : নুসরাত

তিনি বলেন, পপির সঙ্গে বিয়ের খবরে আমাকে রীতিমতো ভাইরাল করে দেওয়া হয়েছে। পুরো বিষয়টা আমার স্ত্রীও বেশ উপভোগ করছে।

চিত্রনায়িকাকে বিয়ের খবর এভাবে হেসে উড়িয়ে দিলেও বছরখানেক পার হতেই সেই কামালের পাশেই দেখা মিলল পপির। শুধু স্বামী নয়, অভিনেত্রীর ৪ বছরের সন্তানেরও দেখা মিলেছে।

সোমবার (৩ জানুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ছোট বোন ফিরোজা পারভীন। যেই জিডির সূত্র ধরেই পপির স্বামী-সন্তানের খোঁজ মিলেছে।

জানা গেছে, বছরখানেক আগেই পপি বিয়ে করেছেন ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে। তাদের সংসারে চার বছরের এক ছেলে সন্তান রয়েছে, নাম আয়াত। বর্তমানে পপি খুলনায় স্বামীর সঙ্গে বসবাস করছেন, যদিও তিনি মাঝে মাঝে ঢাকায়ও আসেন। রাজধানীর ধানমন্ডি ১৩ নম্বর রোডে তার একটি বাসাও রয়েছে।

আরও পড়ুনঃ   সালমানকে হত্যা করতে ২৫ লাখের চুক্তি, পাকিস্তান থেকে আসে অস্ত্র

সম্প্রতি গণমাধ্যমের হাতে স্বামী-সন্তানের সঙ্গে পপির কিছু ছবি এসেছে। যার একটিতে নায়িকাকে স্বামী ও ছেলের সঙ্গে কেক কাটতে দেখা যায়। এটি তাদের সন্তান আয়াতের জন্মদিনের ছবি।

এদিকে পপির বিরুদ্ধে অভিযোগে বলা হয়, পপি পারিবারিক জমি এককভাবে নিজের দখলে নিতে চান। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার দ্বন্দ্ব চরমে উঠেছে। অভিযোগ রয়েছে, বাধা পেলে তিনি ভাই-বোনদের হুমকি দিচ্ছেন, এমনকি তাদের মেরে ফেলার ভয়ও দেখিয়েছেন। শুধু তাই নয়, পপির মা মরিয়ম বেগম মেরির দিকেও নানা হুমকি আসছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST